Dhaka ০৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু, অংশ নিলেন ৬১৩ শিক্ষার্থী সাজাপ্রাপ্ত আবু সাঈদ গ্রেপ্তার, ১০ কোটি টাকা আত্মসাত সহ আছে ৬ মামলা অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন ধামরাইয়ে ডিবির বিশেষ অভিযান ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বাবু, বৃষ্টিতে ফসলহানি: ঢাকা ও কেরানীগঞ্জে চড়া সবজি-চাল, স্বস্তি ডিম-মুরগিতে রাজশাহীতে আত্মগোপনে থাকা ককটেল বিস্ফোরণে আহত ব্যক্তি আটক মান্দায় ভ্যান নিয়ে বেরিয়ে নিখোঁজ, সকালে বাঁশঝাড়ে মিলল ১৬ বছরের সিয়ামের মরদেহ চট্টগ্রামের ছিনতাইকারীদের গ্যাং লিডার ইসমাইল হোসেন গ্রেফতার রূপসায় ইউএনও’র গাড়ি সংকটে ব্যাহত হচ্ছে প্রশাসনিক ও মাঠপর্যায়ের কার্যক্রম জামালপুরের মাদারগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে আতঙ্ক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ২৬ সময় দেখুন

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: ​রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আকস্মিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে আদালত ভবনের মূল ফটকের অদূরে এই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পরপরই পুরো আদালত চত্বরে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
​

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল সূত্রে জানা যায়, আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম চলাকালীন হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আদালত ভবনের সামনের অংশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিস্ফোরণের আকস্মিকতায় উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে দিক্বিদিক ছোটাছুটি ও চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
​কঠোর নিরাপত্তাবেষ্টিত আদালত প্রাঙ্গণে কারা এবং কী উদ্দেশ্যে এমন নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া না গেলেও জনমনে তীব্র উদ্বেগ বিরাজ করছে। ঘটনার নেপথ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নওগাঁর বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষা শুরু, অংশ নিলেন ৬১৩ শিক্ষার্থী

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে আতঙ্ক

আপডেটের সময়: ০৩:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: ​রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে আকস্মিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে আদালত ভবনের মূল ফটকের অদূরে এই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পরপরই পুরো আদালত চত্বরে চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
​

আরও পড়ুনঃ  ঢাকায় দৈনিক আজকের জনবাণী সম্পাদকের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল সূত্রে জানা যায়, আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম চলাকালীন হঠাৎ বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আদালত ভবনের সামনের অংশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিস্ফোরণের আকস্মিকতায় উপস্থিত আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে দিক্বিদিক ছোটাছুটি ও চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
​কঠোর নিরাপত্তাবেষ্টিত আদালত প্রাঙ্গণে কারা এবং কী উদ্দেশ্যে এমন নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে সিএনজি তল্লাশি করে ১৬টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

ঘটনার পরপরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া না গেলেও জনমনে তীব্র উদ্বেগ বিরাজ করছে। ঘটনার নেপথ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতা শুরু করেছে।

আরও পড়ুনঃ  আশুলিয়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের অবস্থান কর্মসূচি।