
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় দৈনিক আজকের জনবাণী পত্রিকার সম্পাদকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দৈনিক আজকের জনবানী কুলাউড়া প্রতিনিধি আহমেদ আক্তার রানা, জামাল হোসেন তারেক ও সৈয়দ মিছবা।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামগ্রিক সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, সত্য ও নিরপেক্ষ সংবাদ তুলে ধরা এবং গণমাধ্যমের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকে তাঁরা সাংবাদিকতার পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
প্রতিবেদকের নাম 
























