Dhaka ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা পত্নীতলায় টুপি সেলাই করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন উদ্যোক্তা সহ ৪০০ নারীর

টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে হামলা, ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩৪ সময় দেখুন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে। মামলার এজাহারে হামলায় ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন বিজিবির খুলনা সেক্টর সদর দফতরের নায়েব সুবেদার মো. শওকত আলী। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালু। এ ছাড়া, আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহলে ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তারা। পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে টহলদলের পথ আটকে দেন। বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিজিবির একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বাধা দিতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারের তথ্য অনুযায়ী, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলি ও তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে নষ্ট হয়। এ ছাড়া, অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও আনা হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সংস্থাটির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ দিকে, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়া থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। থানা সূত্রে জানা গেছে, ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় নিয়মিত কার্যক্রম পরিচালনার মতো পরিবেশ নেই। এ কারণে দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দফতর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হচ্ছে। থানার কাগজপত্রে গত এক সপ্তাহ ধরে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। আর টহল পুলিশের দায়িত্বে রয়েছেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ও এসআই নাজমুল হোসেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন

টুঙ্গিপাড়ায় বিজিবির গাড়িতে হামলা, ৫০০৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেটের সময়: ০৬:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি গাড়িতে অগ্নিসংযোগ ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে। মামলার এজাহারে হামলায় ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরা হয়েছে।সোমবার (২৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন বিজিবির খুলনা সেক্টর সদর দফতরের নায়েব সুবেদার মো. শওকত আলী। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস ওরফে কালু। এ ছাড়া, আরও দুজনের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জের পাতারহাটে খান ইলেকট্রনিক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহলে ছিল বিজিবি। এ সময় টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তারা। পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে টহলদলের পথ আটকে দেন। বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলে একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিজিবির একটি সাঁজোয়া যান (এপিসি) ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বাধা দিতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এজাহারের তথ্য অনুযায়ী, হামলায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা সম্পূর্ণ পুড়ে যায়। জিপে থাকা ৯০ রাউন্ড গুলি ও তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে নষ্ট হয়। এ ছাড়া, অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট ও একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাবিল হোসেন তামিম

অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি বিজিবির গাড়িতে থাকা একটি সরকারি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জার লুটের অভিযোগও আনা হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ৫১ লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় সংস্থাটির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ দিকে, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় টুঙ্গিপাড়া থানার স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। থানা সূত্রে জানা গেছে, ভবন, আসবাবপত্র, যানবাহন, পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম পুড়ে যাওয়ায় নিয়মিত কার্যক্রম পরিচালনার মতো পরিবেশ নেই। এ কারণে দৈনন্দিন কার্যক্রমের প্রতিবেদন পুলিশ সদর দফতর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হচ্ছে। থানার কাগজপত্রে গত এক সপ্তাহ ধরে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। আর টহল পুলিশের দায়িত্বে রয়েছেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ও এসআই নাজমুল হোসেন।

আরও পড়ুনঃ  ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি