Dhaka ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

হবিগঞ্জে প্রতিনিধি: সবুজ পাহাড়ের বুকজুড়ে পানবরজ, লেবুর বাগান, শাকসবজি আর নানা ফলের সমারোহ। এসব বাগান ঘিরে অনেকের জীবিকা ও স্বচ্ছলতা তৈরি হলেও সেখানে দিনভর শ্রম দেওয়া মানুষের অনেকের জীবন কাটে অভাব আর অনিশ্চয়তায়। তেমনই একজন হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের লোকমান আলী। প্রায় ২০ বছর ধরে মুছাই পাহাড়ি এলাকায় শ্রমিকের কাজ করছেন তিনি। প্রতিদিনের পরিশ্রমের বিনিময়ে পান মাত্র ৪০০ টাকা। এই সামান্য আয়েই চলে স্ত্রী ও তিন মেয়েসহ পাঁচ সদস্যের সংসার। সম্প্রতি বাহুবলের মুছাই পাহাড়ি এলাকায় লোকমান আলীর সঙ্গে কথা হয় প্রতিবেদকের। নিজের জীবনসংগ্রামের কথা বলতে গিয়ে তিনি জানান, কোনো জমিজমা নেই তার। আছে শুধু বাড়ির ভিটা। সংসারের খরচ চালাতে প্রতিদিন সকালেই কাজে বের হতে হয় তাকে। পাহাড়ে প্রতিদিনই নানা ধরনের কাজ করতে হয় লোকমানকে। কখনো পানবরজে, কখনো লেবুর বাগানে, আবার কখনো শাকসবজি ও ফলের বাগানে শ্রম দেন। উঁচু-নিচু টিলা বেয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাটি ও গাছের পরিচর্যায় কাটে তার দিন। লোকমান আলী বলেন, “আমার কোনো জমিজমা নেই। আছে শুধু বাড়ির ভিটামাটি। সংসারে পাঁচজন মানুষ। স্ত্রী আর তিন মেয়ে। তাদের ভরণ-পোষণের জন্য প্রতিদিনই টাকা দরকার। তাই সকাল হলেই বাড়ি থেকে পাহাড়ে চলে আসি। সৎভাবে কাজ করে যে টাকা পাই, তা দিয়ে বাজার-সদাই করে সন্ধ্যায় বাড়ি ফিরি।

দিনে ৪০০ টাকা আয় করলেও সংসারের প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হয় তাকে। চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর সঙ্গে রয়েছে মেয়েদের পড়াশোনা, পোশাক, চিকিৎসা ও ঘরের খরচ। সব মিলিয়ে প্রতিদিনের আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। লোকমানের জীবনে ছুটির সুযোগও নেই। শরীর ভালো থাকুক কিংবা অসুস্থ, প্রতিদিন কাজে যেতে হয়। কারণ একদিন কাজ বন্ধ থাকলে আয়ও বন্ধ। আর আয় না থাকলে পরিবারের খাবারের নিশ্চয়তাও থাকে না।আক্ষেপ করে তিনি বলেন, “কাজ বন্ধ থাকলে চুলোয় আগুন জ্বলে না। থাকতে হয় অনাহারে। তাই শরীর অসুস্থ হলেও বাধ্য হয়ে কাজে আসতে হয়। সম্প্রতি বাহুবলের মুছাই পাহাড়ি এলাকায় লোকমান আলীর সঙ্গে কথা হয় প্রতিবেদকেরসম্প্রতি বাহুবলের মুছাই পাহাড়ি এলাকায় লোকমান আলীর সঙ্গে কথা হয় প্রতিবেদকের দীর্ঘ ২০ বছরের শ্রমে শরীরের শক্তি অনেকটাই কমে এসেছে। বয়স ও অসুস্থতা আগের মতো ভারী কাজ করতে বাধা দেয়। কিন্তু সংসারের দায়িত্ব তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেয় না। পরিবারের সদস্যদের কথা ভেবে প্রতিদিনই আবার কাজে বের হতে হয়। এত বছর পরিশ্রম করেও অভাব থেকে মুক্তি মেলেনি লোকমানের। অন্যের বাগানে শ্রম দিয়ে ফসল ফলান, ফলন বাড়ান। অথচ নিজের সংসারে স্বচ্ছলতা আনতে পারেননি। তিনি বলেন, অনেক কষ্ট করি। সারাদিন কাজ করি। কিন্তু অভাব পিছু ছাড়ে না। টাকার অভাবে ভালো কাপড় পরতে পারি না। ঘরটাও ঠিকমতো মেরামত করতে পারছি না। কখনো কখনো মনে হয়, এত পরিশ্রম করেও কেন জীবনটা বদলাল না? কিছুক্ষণ নীরব থেকে তিনি আবার বলেন, “মনে আরও অনেক কষ্ট আছে। এসব কষ্ট কাউকে বলতে চাই না।

মুছাই পাহাড়ি এলাকার সবুজ প্রকৃতি দেখতে প্রতিদিন অনেক মানুষ আসেন। পাহাড়, বাগান আর প্রকৃতির সৌন্দর্য তাদের মুগ্ধ করে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লোকমান আলীদের মতো শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম অনেকটাই আড়ালে থেকে যায়। তাদের নেই স্থায়ী চাকরি, নেই নিশ্চিত আয়। অসুস্থ হলে কাজ বন্ধ রাখতে হয়, আর কাজ বন্ধ থাকলে বন্ধ হয়ে যায় উপার্জনও। কাজ থাকলে খাবার জোটে, না থাকলে সংসারে নেমে আসে অনিশ্চয়তা। লোকমানের চাওয়া খুব বেশি নয়। তিনি চান নিয়মিত কাজ, একটু বেশি মজুরি ও পরিবারের জন্য দুবেলা খাবারের নিশ্চয়তা। মেয়েদের প্রয়োজন মেটাতে চান। বৃষ্টির দিনে ঘরের চাল দিয়ে যেন পানি না পড়ে, সেটুকুই তার প্রত্যাশা। লোকমান আলী বলেন, “অনেক কষ্ট করি। সারাদিন কাজ করি। কিন্তু অভাব পিছু ছাড়ে না। টাকার অভাবে ভালো কাপড় পরতে পারি না। ঘরটাও ঠিকমতো মেরামত করতে পারছি না। কখনো কখনো মনে হয়, এত পরিশ্রম করেও কেন জীবনটা বদলাল না? লোকমানের গল্প শুধু একজন শ্রমিকের নয়, এটি পাহাড়ি এলাকার অসংখ্য দিনমজুরের জীবনসংগ্রামের প্রতিচ্ছবি। যারা অন্যের জমি ও বাগানকে সবুজ করে তোলেন, তাদের নিজেদের জীবনে অনেক সময় স্বচ্ছলতার দেখা মেলে না। প্রতিদিন সকালে পাহাড়ের পথে হাঁটেন লোকমান। দিনভর ঘাম ঝরিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন হাতে ৪০০ টাকা নিয়ে। সেই টাকায় বাজার করে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন। পরদিন আবার একই পথ, একই পরিশ্রম। এভাবেই কেটে গেছে তার জীবনের ২০টি বছর। পাহাড়ের সবুজ বদলেছে, বাগানের গাছ বড় হয়েছে, বহু ফসল ঘরে উঠেছে। কিন্তু লোকমান আলীর জীবনে পরিবর্তন আসেনি। এখনো দিনে ৪০০ টাকা মজুরি, পাঁচ সদস্যের সংসার আর অভাবের সঙ্গে প্রতিদিনের লড়াই নিয়েই বেঁচে আছেন তিনি।

Tag :
জনপ্রিয় পোস্ট

অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে

আপডেটের সময়: ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

হবিগঞ্জে প্রতিনিধি: সবুজ পাহাড়ের বুকজুড়ে পানবরজ, লেবুর বাগান, শাকসবজি আর নানা ফলের সমারোহ। এসব বাগান ঘিরে অনেকের জীবিকা ও স্বচ্ছলতা তৈরি হলেও সেখানে দিনভর শ্রম দেওয়া মানুষের অনেকের জীবন কাটে অভাব আর অনিশ্চয়তায়। তেমনই একজন হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের লোকমান আলী। প্রায় ২০ বছর ধরে মুছাই পাহাড়ি এলাকায় শ্রমিকের কাজ করছেন তিনি। প্রতিদিনের পরিশ্রমের বিনিময়ে পান মাত্র ৪০০ টাকা। এই সামান্য আয়েই চলে স্ত্রী ও তিন মেয়েসহ পাঁচ সদস্যের সংসার। সম্প্রতি বাহুবলের মুছাই পাহাড়ি এলাকায় লোকমান আলীর সঙ্গে কথা হয় প্রতিবেদকের। নিজের জীবনসংগ্রামের কথা বলতে গিয়ে তিনি জানান, কোনো জমিজমা নেই তার। আছে শুধু বাড়ির ভিটা। সংসারের খরচ চালাতে প্রতিদিন সকালেই কাজে বের হতে হয় তাকে। পাহাড়ে প্রতিদিনই নানা ধরনের কাজ করতে হয় লোকমানকে। কখনো পানবরজে, কখনো লেবুর বাগানে, আবার কখনো শাকসবজি ও ফলের বাগানে শ্রম দেন। উঁচু-নিচু টিলা বেয়ে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে হয়। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাটি ও গাছের পরিচর্যায় কাটে তার দিন। লোকমান আলী বলেন, “আমার কোনো জমিজমা নেই। আছে শুধু বাড়ির ভিটামাটি। সংসারে পাঁচজন মানুষ। স্ত্রী আর তিন মেয়ে। তাদের ভরণ-পোষণের জন্য প্রতিদিনই টাকা দরকার। তাই সকাল হলেই বাড়ি থেকে পাহাড়ে চলে আসি। সৎভাবে কাজ করে যে টাকা পাই, তা দিয়ে বাজার-সদাই করে সন্ধ্যায় বাড়ি ফিরি।

আরও পড়ুনঃ  আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জ বিএনপির বিক্ষোভ সমাবেশ

দিনে ৪০০ টাকা আয় করলেও সংসারের প্রয়োজন মেটাতে হিমশিম খেতে হয় তাকে। চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর সঙ্গে রয়েছে মেয়েদের পড়াশোনা, পোশাক, চিকিৎসা ও ঘরের খরচ। সব মিলিয়ে প্রতিদিনের আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। লোকমানের জীবনে ছুটির সুযোগও নেই। শরীর ভালো থাকুক কিংবা অসুস্থ, প্রতিদিন কাজে যেতে হয়। কারণ একদিন কাজ বন্ধ থাকলে আয়ও বন্ধ। আর আয় না থাকলে পরিবারের খাবারের নিশ্চয়তাও থাকে না।আক্ষেপ করে তিনি বলেন, “কাজ বন্ধ থাকলে চুলোয় আগুন জ্বলে না। থাকতে হয় অনাহারে। তাই শরীর অসুস্থ হলেও বাধ্য হয়ে কাজে আসতে হয়। সম্প্রতি বাহুবলের মুছাই পাহাড়ি এলাকায় লোকমান আলীর সঙ্গে কথা হয় প্রতিবেদকেরসম্প্রতি বাহুবলের মুছাই পাহাড়ি এলাকায় লোকমান আলীর সঙ্গে কথা হয় প্রতিবেদকের দীর্ঘ ২০ বছরের শ্রমে শরীরের শক্তি অনেকটাই কমে এসেছে। বয়স ও অসুস্থতা আগের মতো ভারী কাজ করতে বাধা দেয়। কিন্তু সংসারের দায়িত্ব তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেয় না। পরিবারের সদস্যদের কথা ভেবে প্রতিদিনই আবার কাজে বের হতে হয়। এত বছর পরিশ্রম করেও অভাব থেকে মুক্তি মেলেনি লোকমানের। অন্যের বাগানে শ্রম দিয়ে ফসল ফলান, ফলন বাড়ান। অথচ নিজের সংসারে স্বচ্ছলতা আনতে পারেননি। তিনি বলেন, অনেক কষ্ট করি। সারাদিন কাজ করি। কিন্তু অভাব পিছু ছাড়ে না। টাকার অভাবে ভালো কাপড় পরতে পারি না। ঘরটাও ঠিকমতো মেরামত করতে পারছি না। কখনো কখনো মনে হয়, এত পরিশ্রম করেও কেন জীবনটা বদলাল না? কিছুক্ষণ নীরব থেকে তিনি আবার বলেন, “মনে আরও অনেক কষ্ট আছে। এসব কষ্ট কাউকে বলতে চাই না।

আরও পড়ুনঃ  ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​

মুছাই পাহাড়ি এলাকার সবুজ প্রকৃতি দেখতে প্রতিদিন অনেক মানুষ আসেন। পাহাড়, বাগান আর প্রকৃতির সৌন্দর্য তাদের মুগ্ধ করে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লোকমান আলীদের মতো শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম অনেকটাই আড়ালে থেকে যায়। তাদের নেই স্থায়ী চাকরি, নেই নিশ্চিত আয়। অসুস্থ হলে কাজ বন্ধ রাখতে হয়, আর কাজ বন্ধ থাকলে বন্ধ হয়ে যায় উপার্জনও। কাজ থাকলে খাবার জোটে, না থাকলে সংসারে নেমে আসে অনিশ্চয়তা। লোকমানের চাওয়া খুব বেশি নয়। তিনি চান নিয়মিত কাজ, একটু বেশি মজুরি ও পরিবারের জন্য দুবেলা খাবারের নিশ্চয়তা। মেয়েদের প্রয়োজন মেটাতে চান। বৃষ্টির দিনে ঘরের চাল দিয়ে যেন পানি না পড়ে, সেটুকুই তার প্রত্যাশা। লোকমান আলী বলেন, “অনেক কষ্ট করি। সারাদিন কাজ করি। কিন্তু অভাব পিছু ছাড়ে না। টাকার অভাবে ভালো কাপড় পরতে পারি না। ঘরটাও ঠিকমতো মেরামত করতে পারছি না। কখনো কখনো মনে হয়, এত পরিশ্রম করেও কেন জীবনটা বদলাল না? লোকমানের গল্প শুধু একজন শ্রমিকের নয়, এটি পাহাড়ি এলাকার অসংখ্য দিনমজুরের জীবনসংগ্রামের প্রতিচ্ছবি। যারা অন্যের জমি ও বাগানকে সবুজ করে তোলেন, তাদের নিজেদের জীবনে অনেক সময় স্বচ্ছলতার দেখা মেলে না। প্রতিদিন সকালে পাহাড়ের পথে হাঁটেন লোকমান। দিনভর ঘাম ঝরিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন হাতে ৪০০ টাকা নিয়ে। সেই টাকায় বাজার করে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন। পরদিন আবার একই পথ, একই পরিশ্রম। এভাবেই কেটে গেছে তার জীবনের ২০টি বছর। পাহাড়ের সবুজ বদলেছে, বাগানের গাছ বড় হয়েছে, বহু ফসল ঘরে উঠেছে। কিন্তু লোকমান আলীর জীবনে পরিবর্তন আসেনি। এখনো দিনে ৪০০ টাকা মজুরি, পাঁচ সদস্যের সংসার আর অভাবের সঙ্গে প্রতিদিনের লড়াই নিয়েই বেঁচে আছেন তিনি।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা