Dhaka ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চুনকুটিয়ায় শুভাঢ্যা খাল খননে সেনাবাহিনীর তৎপরতা, দখল-দূষণমুক্তি নিয়ে প্রশ্ন ​ মাদকের টাকার জন্য মা’কে শাবল দিয়ে পিটিয়ে হত্যা! কাজিরহাটে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু, আটক ছেলে মৌলভীবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরের তারাগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে আতঙ্ক হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। ভেদরগঞ্জে সারের দোকান পরিদর্শন, মজুদ ও বিক্রয় রেজিস্টার যাচাই মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা মেহেন্দিগঞ্জের পাতারহাটে খান ইলেকট্রনিক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার বেশি

চুনকুটিয়ায় শুভাঢ্যা খাল খননে সেনাবাহিনীর তৎপরতা, দখল-দূষণমুক্তি নিয়ে প্রশ্ন ​

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ সময় দেখুন

স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান মোল্লা: ​দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খালের চুনকুটিয়া অংশে খনন ও পাড় রক্ষার কাজ জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘদিনের দখল ও বর্জ্যে সংকুচিত হয়ে পড়া খালটির স্বাভাবিক প্রবাহ ফেরাতে ৩১৭ কোটি ৫৯ লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তবে কাজ শেষে খালটি আদৌ স্থায়ীভাবে দখল ও দূষণমুক্ত থাকবে কি না, তা নিয়ে স্থানীয়দের মাঝে শঙ্কা রয়ে গেছে।
​

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (প্রথম পর্যায়)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। প্রথম ধাপে প্রায় ১৪ দশমিক ২৬ কিলোমিটার খাল পুনঃখনন এবং ৭ দশমিক ২ কিলোমিটার পাড় বাঁধাই করা হচ্ছে। পরবর্তীতে ওয়াকওয়ে নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুভাঢ্যা খালের চুনকুটিয়া অংশের চলমান কাজ পরিদর্শন করেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন, শুভাঢ্যা খাল কেরানীগঞ্জের পরিবেশ ও জনজীবনের সঙ্গে জড়িত। খাল খননের পাশাপাশি দখলদারিত্ব বন্ধ এবং ময়লা-আবর্জনা ফেলা রুখতে প্রশাসন ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ জরুরি। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে খালটি তার পুরোনো রূপ ফিরে পাবে।

​এর আগেও একাধিকবার শুভাঢ্যা খাল উদ্ধারে উদ্যোগ নেওয়া হলেও তদারকির অভাবে তা টেকসই হয়নি। স্থানীয়দের মতে, সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাসাবাড়ি ও শিল্পবর্জ্য সরাসরি খালে ফেলা বন্ধ না করলে খালটি আবারও দখল ও দূষণের মুখে পড়তে পারে।

Tag :
জনপ্রিয় পোস্ট

চুনকুটিয়ায় শুভাঢ্যা খাল খননে সেনাবাহিনীর তৎপরতা, দখল-দূষণমুক্তি নিয়ে প্রশ্ন ​

চুনকুটিয়ায় শুভাঢ্যা খাল খননে সেনাবাহিনীর তৎপরতা, দখল-দূষণমুক্তি নিয়ে প্রশ্ন ​

আপডেটের সময়: ০৪:২৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার: আব্দুর রহমান মোল্লা: ​দক্ষিণ কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা খালের চুনকুটিয়া অংশে খনন ও পাড় রক্ষার কাজ জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘদিনের দখল ও বর্জ্যে সংকুচিত হয়ে পড়া খালটির স্বাভাবিক প্রবাহ ফেরাতে ৩১৭ কোটি ৫৯ লাখ টাকার এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তবে কাজ শেষে খালটি আদৌ স্থায়ীভাবে দখল ও দূষণমুক্ত থাকবে কি না, তা নিয়ে স্থানীয়দের মাঝে শঙ্কা রয়ে গেছে।
​

আরও পড়ুনঃ  দৃষ্টিপ্রতিবন্ধী দম্পতির ঘর নির্মাণে ১ লাখ টাকা দিলেন ঢাকার ডিসি

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা (প্রথম পর্যায়)’ প্রকল্পটি বাস্তবায়ন করছে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। প্রথম ধাপে প্রায় ১৪ দশমিক ২৬ কিলোমিটার খাল পুনঃখনন এবং ৭ দশমিক ২ কিলোমিটার পাড় বাঁধাই করা হচ্ছে। পরবর্তীতে ওয়াকওয়ে নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থাপনার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা: ডিসি ফরিদা

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুভাঢ্যা খালের চুনকুটিয়া অংশের চলমান কাজ পরিদর্শন করেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন, শুভাঢ্যা খাল কেরানীগঞ্জের পরিবেশ ও জনজীবনের সঙ্গে জড়িত। খাল খননের পাশাপাশি দখলদারিত্ব বন্ধ এবং ময়লা-আবর্জনা ফেলা রুখতে প্রশাসন ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগ জরুরি। যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে খালটি তার পুরোনো রূপ ফিরে পাবে।

আরও পড়ুনঃ  সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, বিচারপ্রার্থী ও আইনজীবীদের মাঝে আতঙ্ক