Dhaka ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প কাউনিয়ায় অপরাধ দমনে নাশকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের হুঁশিয়ারি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে পাঁচ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান ও কলমবিরতি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩৬৩ সময় দেখুন

মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখাসহ পাঁচ দফা দাবিতে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা শাখার সহসভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন নিকাহ রেজিস্ট্রার সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজী আবু দাউদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম, নালী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম, বলড়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল আলিমসহ অন্যরা।বক্তারা বলেন, একটি ইউনিয়নে বিয়ে নিবন্ধনের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে একজন নিকাহ রেজিস্ট্রারের সংসার চালানোই অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এর মধ্যে একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে কাজের পরিধি ও আয়ের সুযোগ আরও সংকুচিত হবে। এতে তারা আর্থিক সংকটে পড়বেন এবং পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে উঠবে।

 

তারা বলেন, একজন নিকাহ রেজিস্ট্রার নির্ধারিত অধিক্ষেত্রের মধ্যে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার ভিত্তিতেই তারা পেশাগত কার্যক্রম পরিচালনা করে আসছেন। নিয়োগকালীন অধিক্ষেত্র পরিবর্তন করা হলে তাদের প্রতিষ্ঠিত কর্মপরিধি ও জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়বে। বিশেষ করে যেসব ইউনিয়নে বিয়ের সংখ্যা তুলনামূলক কম, সেসব এলাকার কাজীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত বাস্তবতা ও আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনায় না নিয়ে একই ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের উদ্যোগ নেওয়া হলে তাদের মধ্যে কাজের সুযোগ নিয়ে অসম প্রতিযোগিতা তৈরি হবে। এতে একদিকে পেশাগত স্থিতিশীলতা নষ্ট হবে, অন্যদিকে অনেকের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে। তারা নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিকাহ রেজিস্ট্রারদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

 

সমাবেশে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা তাদের পেশাগত ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

Tag :
জনপ্রিয় পোস্ট

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই

মানিকগঞ্জে পাঁচ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের অবস্থান ও কলমবিরতি

আপডেটের সময়: ০৫:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মোঃ আল-আমিন, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) মুসলিম নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখাসহ পাঁচ দফা দাবিতে মানিকগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে জেলা শাখার সহসভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন নিকাহ রেজিস্ট্রার সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সহসভাপতি কাজী আবু দাউদ, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামরুল ইসলাম, নালী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম, বলড়া ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী আব্দুল আলিমসহ অন্যরা।বক্তারা বলেন, একটি ইউনিয়নে বিয়ে নিবন্ধনের মাধ্যমে যে আয় হয়, তা দিয়ে একজন নিকাহ রেজিস্ট্রারের সংসার চালানোই অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। এর মধ্যে একই ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হলে কাজের পরিধি ও আয়ের সুযোগ আরও সংকুচিত হবে। এতে তারা আর্থিক সংকটে পড়বেন এবং পরিবার-পরিজন নিয়ে জীবনযাপন কঠিন হয়ে উঠবে।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ আহত

 

তারা বলেন, একজন নিকাহ রেজিস্ট্রার নির্ধারিত অধিক্ষেত্রের মধ্যে দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে এই ব্যবস্থার ভিত্তিতেই তারা পেশাগত কার্যক্রম পরিচালনা করে আসছেন। নিয়োগকালীন অধিক্ষেত্র পরিবর্তন করা হলে তাদের প্রতিষ্ঠিত কর্মপরিধি ও জীবিকার ওপর বিরূপ প্রভাব পড়বে। বিশেষ করে যেসব ইউনিয়নে বিয়ের সংখ্যা তুলনামূলক কম, সেসব এলাকার কাজীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। বক্তারা আরও বলেন, নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত বাস্তবতা ও আর্থিক অবস্থার বিষয়টি বিবেচনায় না নিয়ে একই ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের উদ্যোগ নেওয়া হলে তাদের মধ্যে কাজের সুযোগ নিয়ে অসম প্রতিযোগিতা তৈরি হবে। এতে একদিকে পেশাগত স্থিতিশীলতা নষ্ট হবে, অন্যদিকে অনেকের জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে। তারা নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিকাহ রেজিস্ট্রারদের সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে মানিকগঞ্জ সদরের জয়

 

সমাবেশে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রারদের ন্যায্য দাবি উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা তাদের পেশাগত ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং নিয়োগকালীন অধিক্ষেত্র বহাল রাখার বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

আরও পড়ুনঃ  জয়পুরহাটের ক্ষেতলালে ধানক্ষেতে থেকে ১৫ বছরের কিশোরের মরদেহ উদ্ধার