Dhaka ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎ পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৩৮ সময় দেখুন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বন্যা ও নদীভাঙনের ঝুঁকি মোকাবিলা করে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের মানুষ এখন আয়ের বিকল্প উৎসে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। ভেড়া পালন, সবজি চাষ, বস্তায় আদা উৎপাদন এবং ভার্মি কম্পোস্ট তৈরির মতো উদ্যোগে বদলে যাচ্ছে তাদের জীবনমান। জানা গেছে, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় চলতি বছর উপজেলার ১২টি চরের ৩৬০টি দরিদ্র পরিবারকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮০টি পরিবারকে ভেড়া ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি শীত ও গ্রীষ্মকালীন সবজির বীজ, বস্তায় আদা চাষ, কেঁচো সার উৎপাদন, কমিউনিটিভিত্তিক সবজি চাষ, পণ্য বিপণনে ‘বন্ধু বাজার’ স্থাপন এবং সুশাসন ও আইনগত পরামর্শ সেবা দেওয়া হচ্ছে। সরেজমিনে দেখা যায় ​আজ শুক্রবার, ২৭ নভেম্বর চরাঞ্চলের এলাকাগুলো ঘুরে দেখা যায়, প্রকল্পের আওতায় ৩০টি নদীভাঙন কবলিত পরিবারের একটি গ্রুপে জনপ্রতি একটি করে ভেড়া ও সবজি চাষের বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। চর শাখাহাতি গ্রামের ফাতেমা বেগম জানান, আধুনিক পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে তিনি বসতবাড়িতে সবজি চাষ করছেন। এ বছর ১০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। এতে সংসারের খরচ মেটানোর পাশাপাশি কিছু টাকা সঞ্চয়ও করেছেন। ফলে স্বামীর একার আয়ের ওপর নির্ভরশীলতা কমেছে। খামার বাঁশপাতার এলাকার বাসিন্দা নাজমা বেগম জানান, ফ্রেন্ডশিপের প্রকল্প থেকে ৪ হাজার ১০০ টাকা মূল্যের একটি ভেড়া পেয়েছিলেন তিনি। সেই ভেড়া থেকে ৭টি বাচ্চা হয়েছে। দুটি ভেড়া ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। বর্তমানে তার আরও ৬টি ভেড়া রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

 

আল্পনা খাতুন জানান, তিনি কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নিয়ে বসতবাড়িতে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন। প্রতি মাসে তিনি দেড় থেকে ২ হাজার টাকার সার বিক্রি করছেন এবং ৫০টি বস্তায় আদা চাষ করেছেন। এলাকায় আরও অনেক পরিবার এভাবে আয়ের নতুন সুযোগ তৈরি করছে। একইসঙ্গে স্থানীয়দের মধ্যে জৈবসার ও ফেরোমন ফাঁদের ব্যবহার বাড়ার পাশাপাশি বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন ও আইনি অধিকার নিয়েও সচেতনতা তৈরি করছে সংস্থাটি। প্রকল্পের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক বলেন, চলতি বছর উপজেলার ১২টি চরের ৩৬০ জন সদস্যকে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কনক চন্দ্র রায় জানান, প্রকল্পের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপকারভোগীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে আসছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বীরেন্দ্র নাথ রায় বলেন, প্রকল্পের আওতায় এ বছর চরাঞ্চলের ১৮০টি পরিবারকে ভেড়া ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভেড়াগুলোকে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক দেওয়া হয়েছে। চরাঞ্চল ভেড়া পালনের উপযোগী হওয়ায় এ উদ্যোগ স্থানীয় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎

নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকা

আপডেটের সময়: ০৭:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বন্যা ও নদীভাঙনের ঝুঁকি মোকাবিলা করে কুড়িগ্রামের চিলমারী উপজেলার চরাঞ্চলের মানুষ এখন আয়ের বিকল্প উৎসে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। ভেড়া পালন, সবজি চাষ, বস্তায় আদা উৎপাদন এবং ভার্মি কম্পোস্ট তৈরির মতো উদ্যোগে বদলে যাচ্ছে তাদের জীবনমান। জানা গেছে, একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় চলতি বছর উপজেলার ১২টি চরের ৩৬০টি দরিদ্র পরিবারকে বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮০টি পরিবারকে ভেড়া ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি শীত ও গ্রীষ্মকালীন সবজির বীজ, বস্তায় আদা চাষ, কেঁচো সার উৎপাদন, কমিউনিটিভিত্তিক সবজি চাষ, পণ্য বিপণনে ‘বন্ধু বাজার’ স্থাপন এবং সুশাসন ও আইনগত পরামর্শ সেবা দেওয়া হচ্ছে। সরেজমিনে দেখা যায় ​আজ শুক্রবার, ২৭ নভেম্বর চরাঞ্চলের এলাকাগুলো ঘুরে দেখা যায়, প্রকল্পের আওতায় ৩০টি নদীভাঙন কবলিত পরিবারের একটি গ্রুপে জনপ্রতি একটি করে ভেড়া ও সবজি চাষের বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে। চর শাখাহাতি গ্রামের ফাতেমা বেগম জানান, আধুনিক পদ্ধতিতে সবজি চাষের প্রশিক্ষণ নিয়ে তিনি বসতবাড়িতে সবজি চাষ করছেন। এ বছর ১০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। এতে সংসারের খরচ মেটানোর পাশাপাশি কিছু টাকা সঞ্চয়ও করেছেন। ফলে স্বামীর একার আয়ের ওপর নির্ভরশীলতা কমেছে। খামার বাঁশপাতার এলাকার বাসিন্দা নাজমা বেগম জানান, ফ্রেন্ডশিপের প্রকল্প থেকে ৪ হাজার ১০০ টাকা মূল্যের একটি ভেড়া পেয়েছিলেন তিনি। সেই ভেড়া থেকে ৭টি বাচ্চা হয়েছে। দুটি ভেড়া ২০ হাজার টাকায় বিক্রি করেছেন। বর্তমানে তার আরও ৬টি ভেড়া রয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

আরও পড়ুনঃ  ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

 

আল্পনা খাতুন জানান, তিনি কেঁচো সার তৈরির প্রশিক্ষণ নিয়ে বসতবাড়িতে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করছেন। প্রতি মাসে তিনি দেড় থেকে ২ হাজার টাকার সার বিক্রি করছেন এবং ৫০টি বস্তায় আদা চাষ করেছেন। এলাকায় আরও অনেক পরিবার এভাবে আয়ের নতুন সুযোগ তৈরি করছে। একইসঙ্গে স্থানীয়দের মধ্যে জৈবসার ও ফেরোমন ফাঁদের ব্যবহার বাড়ার পাশাপাশি বাল্যবিবাহ, পারিবারিক নির্যাতন ও আইনি অধিকার নিয়েও সচেতনতা তৈরি করছে সংস্থাটি। প্রকল্পের রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম মল্লিক বলেন, চলতি বছর উপজেলার ১২টি চরের ৩৬০ জন সদস্যকে অর্থনৈতিক উন্নয়ন, সুশাসন ও অবকাঠামো উন্নয়নে সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কনক চন্দ্র রায় জানান, প্রকল্পের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপকারভোগীদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিয়ে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করে আসছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বীরেন্দ্র নাথ রায় বলেন, প্রকল্পের আওতায় এ বছর চরাঞ্চলের ১৮০টি পরিবারকে ভেড়া ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভেড়াগুলোকে বিনামূল্যে টিকা ও কৃমিনাশক দেওয়া হয়েছে। চরাঞ্চল ভেড়া পালনের উপযোগী হওয়ায় এ উদ্যোগ স্থানীয় মানুষের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করবে।

আরও পড়ুনঃ  লালপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা