Dhaka ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

মিঠুন সাহা, স্টাপ রিপোর্টার চট্টগ্রাম: স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নবেম্বর) বেলা ৩টায় স্কুল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের কো-অর্ডিনেটর আবু নাছের সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম রেজা। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের একসঙ্গে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াটাই আসল শিক্ষা। সন্তানের পড়ালেখার খোঁজ-খবর রাখা, শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং নৈতিক শিক্ষায় উৎসাহিত করা অভিভাবকদের দায়িত্ব।

 

এতে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম রুবেল, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক মিঠুন সাহা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা। এ সময় স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের যার যার ধর্ম অনুযায়ী ধর্মের প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড উপহার হিসেবে প্রদান করা হয়। বক্তারা বলেন, অভিভাবক ও শিক্ষক একসঙ্গে কাজ করলেই সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে। পড়ালেখার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, নিয়মিত উপস্থিতি ও অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন তারা। সমাবেশে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:২৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মিঠুন সাহা, স্টাপ রিপোর্টার চট্টগ্রাম: স্বপ্ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নবেম্বর) বেলা ৩টায় স্কুল প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের কো-অর্ডিনেটর আবু নাছের সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জহুরুল ইসলাম রেজা। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের একসঙ্গে কাজ করতে হবে। শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াটাই আসল শিক্ষা। সন্তানের পড়ালেখার খোঁজ-খবর রাখা, শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং নৈতিক শিক্ষায় উৎসাহিত করা অভিভাবকদের দায়িত্ব।

আরও পড়ুনঃ  লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে

 

এতে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম রুবেল, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক মিঠুন সাহা এবং শিক্ষার্থীদের অভিভাবকরা। এ সময় স্কুলের পক্ষ থেকে অভিভাবকদের যার যার ধর্ম অনুযায়ী ধর্মের প্রতীক সম্বলিত প্ল্যাকার্ড উপহার হিসেবে প্রদান করা হয়। বক্তারা বলেন, অভিভাবক ও শিক্ষক একসঙ্গে কাজ করলেই সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে। পড়ালেখার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, নিয়মিত উপস্থিতি ও অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন তারা। সমাবেশে অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য