Dhaka ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল। ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা ট্রেনে মলম পার্টির কবলে প্রাণ গেল যাত্রীর, চারজন আটক রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা: ডিসি ফরিদা চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার অ’সময়ের টানা ৪’দিনের বৃষ্টিতে চাঁদপুরে কৃষি জমিতে ফলানো’ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎

‎সোহেল আমিন,স্টাফ রিপোর্টার (ঢাকা): ‎ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় প্রাইভেটকার ও মাটি বহনকারী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
‎
‎আহতরা হলেন মেহেদী হোসেন (৪০) ও ফিরোজ আলী (৩৫)। মেহেদী হোসেনের বাড়ি জামালপুর সদর উপজেলার ইকবালনগর এলাকায়। ফিরোজ আলীর বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
‎
‎ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে ঢুলিভিটা এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৬টা ৪০ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
‎
‎প্রাথমিকভাবে জানা গেছে, জাহাঙ্গীরনগর থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঢুলিভিটা এলাকায় মাটি বহনকারী একটি ডাম্প ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তি আহত হন।
‎
‎পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-৪৯-৪০৫৭।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে

‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎

আপডেটের সময়: ১২:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

‎সোহেল আমিন,স্টাফ রিপোর্টার (ঢাকা): ‎ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা এলাকায় প্রাইভেটকার ও মাটি বহনকারী ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
‎
‎আহতরা হলেন মেহেদী হোসেন (৪০) ও ফিরোজ আলী (৩৫)। মেহেদী হোসেনের বাড়ি জামালপুর সদর উপজেলার ইকবালনগর এলাকায়। ফিরোজ আলীর বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
‎
‎ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে ঢুলিভিটা এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সকাল ৬টা ৪০ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
‎
‎প্রাথমিকভাবে জানা গেছে, জাহাঙ্গীরনগর থেকে জামালপুরের উদ্দেশে যাচ্ছিল প্রাইভেটকারটি। পথে ঢুলিভিটা এলাকায় মাটি বহনকারী একটি ডাম্প ট্রাকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা দুই ব্যক্তি আহত হন।
‎
‎পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-৪৯-৪০৫৭।

আরও পড়ুনঃ  ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব দুই পরিবার