Dhaka ০৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে থেমে থাকা বাসে আগুন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ১৪ সময় দেখুন

সাভার প্রতিনিধি: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ধারণা, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে বাসটি পার্কিং করা ছিল। দুপুরে পথচারীরা বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, পার্কিং করে রাখা বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

Tag :
জনপ্রিয় পোস্ট

সাভারে থেমে থাকা বাসে আগুন

আপডেটের সময়: ০৬:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সাভার প্রতিনিধি: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লাব্বাইক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের ধারণা, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের জোরপুল এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে বাসটি পার্কিং করা ছিল। দুপুরে পথচারীরা বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুনঃ  এপেক্স বাংলাদেশের স্বীকৃতি পেল ‘এপেক্স ক্লাব অব লামা’

সাভার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, পার্কিং করে রাখা বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা মানউন্নয়নে জননী প্রকল্পের সভা