Dhaka ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৭ দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন চিলমারীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ ফরিদপুর শোভারামপুর মাদক ব্যবসায়ী নারী আটক মামলা দায়ের নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল নাগরপুরে শিক্ষার্থীদের বিষক্রিয়া: জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি এমপি লাভলুর আমবাড়ী হযরতপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক ২ ধুনটে ভয়াবহ রূপ নিয়েছে যমুনা নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

ফুলেল সংবর্ধনায় বিদায়, ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ছাড়লেন প্রধান শিক্ষক

মোঃ হিমেল হোসেন, উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ

দীর্ঘ শিক্ষাজীবনের সফল সমাপ্তিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে এক প্রধান শিক্ষককে। ফুল দিয়ে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডল। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আবেগঘন উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে স্মৃতিময়।

মঙ্গলবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া অসীম কুমার মণ্ডলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশে এ আয়োজন করেন বিদ্যালয় পরিবার ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে মাঠে ১১ দলীয় জোট, উধাও নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা

অনুষ্ঠানস্থলে উপস্থিত শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। বিদায়ের ক্ষণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসীম কুমার মণ্ডল। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষকতা জীবনের স্মৃতিগুলো তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা ও ভালোবাসার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

সাবেক শিক্ষার্থীরা জানান, অসীম কুমার মণ্ডল শুধু একজন শিক্ষক নন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনেরও অনুপ্রেরণার উৎস ছিলেন। তাঁর অবসর বিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

আরও পড়ুনঃ  আগাম পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, কর্মজীবনে তিনি একজন দক্ষ শিক্ষক ও অভিভাবকের ভূমিকা পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যতেও সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানাউল হাবিব। এছাড়াও
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

ফুলেল সংবর্ধনায় বিদায়, ঘোড়ার গাড়িতে চড়ে বিদ্যালয় ছাড়লেন প্রধান শিক্ষক

আপডেটের সময়: ০১:২০:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মোঃ হিমেল হোসেন, উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ

দীর্ঘ শিক্ষাজীবনের সফল সমাপ্তিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয়েছে এক প্রধান শিক্ষককে। ফুল দিয়ে সজ্জিত ঘোড়ার গাড়িতে করে বিদ্যালয় প্রাঙ্গণ ত্যাগ করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার মণ্ডল। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আবেগঘন উপস্থিতিতে পুরো পরিবেশ হয়ে ওঠে স্মৃতিময়।

মঙ্গলবার বিকেলে নওগাঁর বদলগাছী উপজেলার সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া অসীম কুমার মণ্ডলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশে এ আয়োজন করেন বিদ্যালয় পরিবার ও এলাকাবাসী।

আরও পড়ুনঃ  মুরাদনগরের কোম্পানীগঞ্জে মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়: প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন

অনুষ্ঠানস্থলে উপস্থিত শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন। বিদায়ের ক্ষণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অসীম কুমার মণ্ডল। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষকতা জীবনের স্মৃতিগুলো তাঁর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিকতা ও ভালোবাসার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

আরও পড়ুনঃ  ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ

সাবেক শিক্ষার্থীরা জানান, অসীম কুমার মণ্ডল শুধু একজন শিক্ষক নন, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনেরও অনুপ্রেরণার উৎস ছিলেন। তাঁর অবসর বিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, জাতীয় ফল মেলা – ২০২৬ অনুষ্ঠিত....