Dhaka ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৭ দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন চিলমারীতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ ফরিদপুর শোভারামপুর মাদক ব্যবসায়ী নারী আটক মামলা দায়ের নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের ইন্তেকাল নাগরপুরে শিক্ষার্থীদের বিষক্রিয়া: জড়িতদের ছাড় নয়, হুঁশিয়ারি এমপি লাভলুর আমবাড়ী হযরতপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক ২

ধুনটে ভয়াবহ রূপ নিয়েছে যমুনা নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর অব্যাহত ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা চালালেও থামছে না নদীর আগ্রাসন। ভাঙন ধেয়ে আসছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও জনবসতির দিকে, ফলে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।

বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার শহড়াবাড়ি যমুনা নদীর ঘাট এলাকায় জিও ব্যাগ ও টিউব ফেলার স্থানে নতুন করে ভাঙন দেখা দেয়। এতে প্রায় ৫৫ মিটার অংশের জিও ব্যাগ ও টিউবসহ নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়দের দাবি, গত তিন দিনে প্রায় ১৫০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে।

আরও পড়ুনঃ  ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ স্লোগানে নীলফামারীতে আলুচাষিদের মানববন্ধন

জানা গেছে, ভাঙন ঠেকাতে গত কয়েক দিন ধরে বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলার কাজ অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এসব সাময়িক উদ্যোগে কাজ হচ্ছে না। তারা ভাঙনরোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল, সাধারণ সম্পাদক রোহন আজাদ

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ি গ্রামে গত বছরের অক্টোবরে যমুনা নদীর আকস্মিক ভাঙনে সমতল ভূমিসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়। সে সময় এলাকাবাসী অভিযোগ করেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়ে এবং পানির প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, জাতীয় ফল মেলা – ২০২৬ অনুষ্ঠিত....

পরবর্তীতে ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলে ডাম্পিংয়ের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। কিন্তু নতুন করে ভাঙন শুরু হওয়ায় আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

নদীপাড়ের বাসিন্দারা দ্রুত স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

তারেক রহমানের সফরে নতুন উচ্চতায় যেতে পারে ঢাকা-বেইজিং সম্পর্ক

ধুনটে ভয়াবহ রূপ নিয়েছে যমুনা নদীর ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

আপডেটের সময়: ০১:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর অব্যাহত ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা চালালেও থামছে না নদীর আগ্রাসন। ভাঙন ধেয়ে আসছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও জনবসতির দিকে, ফলে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা।

বুধবার (২৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার শহড়াবাড়ি যমুনা নদীর ঘাট এলাকায় জিও ব্যাগ ও টিউব ফেলার স্থানে নতুন করে ভাঙন দেখা দেয়। এতে প্রায় ৫৫ মিটার অংশের জিও ব্যাগ ও টিউবসহ নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়দের দাবি, গত তিন দিনে প্রায় ১৫০ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে।

আরও পড়ুনঃ  ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ স্লোগানে নীলফামারীতে আলুচাষিদের মানববন্ধন

জানা গেছে, ভাঙন ঠেকাতে গত কয়েক দিন ধরে বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলার কাজ অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, এসব সাময়িক উদ্যোগে কাজ হচ্ছে না। তারা ভাঙনরোধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ি গ্রামে গত বছরের অক্টোবরে যমুনা নদীর আকস্মিক ভাঙনে সমতল ভূমিসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়। সে সময় এলাকাবাসী অভিযোগ করেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়ে এবং পানির প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়।

আরও পড়ুনঃ  চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৭