Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৩য় দিবস সম্পন্ন তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন

ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: কক্সবাজারের ইসলামপুরের উত্তর নাপিতখালীতে জমি ও সীমানা বিরোধের জেরে মিন্টু (২৫) নামে এক সৌদি প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে নতুন বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। আহত মিন্টু ওই এলাকার ওমর আলীর ছেলে। অভিযুক্ত হামলাকারী মুবিন একই এলাকার নুরুল আলমের ছেলে এবং ভুক্তভোগী মিন্টুর আপন চাচাতো ভাই। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওমর আলী ও তার ভাই নুরুল আলমের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ​সোমবার সকালে মিন্টু নতুন বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে মুবিন অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মিন্টুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার পরপরই হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ  সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ​এলাকাবাসী জানান, বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়ায় এমন ন্যক্কারজনক সহিংসতা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  রোগ প্রতিরোধে সচেতনতা, সুস্থ জীবনের নিশ্চয়তা মশারির ছায়ায় নিরাপদ পরিবার
Tag :
জনপ্রিয় পোস্ট

ফেইসবুকে ইসলাম ও নবীজিকে নিয়ে অশালীন মন্তব্য বিচার চেয়ে উত্তেজিত জনতার বিক্ষোভ মিছিল

ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ

আপডেটের সময়: ০৭:৩২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা: কক্সবাজারের ইসলামপুরের উত্তর নাপিতখালীতে জমি ও সীমানা বিরোধের জেরে মিন্টু (২৫) নামে এক সৌদি প্রবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ জুন) সকাল ৯টার দিকে নতুন বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে। আহত মিন্টু ওই এলাকার ওমর আলীর ছেলে। অভিযুক্ত হামলাকারী মুবিন একই এলাকার নুরুল আলমের ছেলে এবং ভুক্তভোগী মিন্টুর আপন চাচাতো ভাই। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওমর আলী ও তার ভাই নুরুল আলমের পরিবারের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ​সোমবার সকালে মিন্টু নতুন বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে মুবিন অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে মিন্টুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। ঘটনার পরপরই হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ  মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ​এলাকাবাসী জানান, বিরোধের সুষ্ঠু সমাধান না হওয়ায় এমন ন্যক্কারজনক সহিংসতা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে