
স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)
সারাদেশের ন্যায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাতেও আজ (২১ ই জুন) রবিবার দুপুর বেলায় জাতীয় ফল মেলার আয়োজন করা হয়। উক্ত জাতীয় ফল মেলাটি আয়োজন করেন_ মাদারগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উক্ত জাতীয় ফল মেলা ২০২৬_এর স্লোগান হচ্ছে_ করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের পাশাপাশি মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায়।
উক্ত ফল মেলায় তারা বলেন_ আর নয় অনাবাদী জমি, করবো মোরা ফলমূল চাষ এবং খাবো মোরা ভেজালমুক্ত টাটকা ফল। সেই সাথে তারা সবাইকে উদ্দেশ্য করে আরো বলেন_ অনাবাদি জমি পতিত না রেখে, সেখানে বিভিন্ন রকমের ফলমূল চাষ করার আহবান করে এবং কৃষি সম্প্রসারণ কাজে উৎসাহ প্রদানের মাধ্যমে উক্ত জাতীয় ফল মেলার সমাপ্তি ঘোষণা করে থাকেন।
প্রতিবেদকের নাম 



















