Dhaka ১০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৩য় দিবস সম্পন্ন তারাগঞ্জে শিশু সানজিদা হত্যার রহস্য উন্মোচন, ব্রিফিংয়ে পুলিশ সুপার বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার কালশীতে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্বর্ণালঙ্কার ও মোবাইলসহ ছিনতাইকারী আটক তেকানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল মনপুরায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে ডিএসসিসি, বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের যৌথ সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন পলাশবাড়ীতে জমকালো আয়োজনে ‘৭১ টেলিভিশন’ এর ১৫ বছরে পদার্পণ উৎসব রোগ প্রতিরোধে সচেতনতা, সুস্থ জীবনের নিশ্চয়তা মশারির ছায়ায় নিরাপদ পরিবার,

সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজমঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের ভাষানী মিলনায়তন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী অবস্থান ব্যক্ত করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান। পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, গণতন্ত্র, শান্তি ও জননিরাপত্তা রক্ষায় সকল ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে যুবদল ও বিএনপি সবসময় রাজপথে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ  ২২০, পকেটে ২৫০: রুমা উপজেলায় ভিডব্লিউবি সঞ্চয়ের টাকা গায়েবের অভিযোগ

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, যুগ্ম সম্পাদক ও সাবেক ভিপি শামিম খানসহ জেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা দেশের আইনশৃঙ্খলা, গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

সচেতনতার অভাবে একটি শিশুও যেন ঝুঁকিতে না পড়ে: ডিসি ফরিদা

সিরাজগঞ্জে জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল

আপডেটের সময়: ০৭:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজমঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের ভাষানী মিলনায়তন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন বাজার এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী অবস্থান ব্যক্ত করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমিন খান। পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, গণতন্ত্র, শান্তি ও জননিরাপত্তা রক্ষায় সকল ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে যুবদল ও বিএনপি সবসময় রাজপথে সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ  বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, যুগ্ম সম্পাদক ও সাবেক ভিপি শামিম খানসহ জেলা বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা দেশের আইনশৃঙ্খলা, গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  আজ কবি রুদ্রের ৩৫তম মুত্যুবার্ষীকি