Dhaka ০৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

বুধবার (২৪ জুন) দুপুরে হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তা বাজারে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  লালপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারের মাঝে চাল বিতরণ

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জিয়াউদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল কাদির বাবুল, আসাদ ও স্বপন মিয়া। তারা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, সভাপতি আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত এবং দলের শৃঙ্খলা ভঙ্গ করে চলেছেন। এ কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে নেতাকর্মীরা দাবি করেন।

আরও পড়ুনঃ  দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

সংবাদ সম্মেলন থেকে বক্তারা অভিযোগের ভিত্তিতে দ্রুত সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হোসেনপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম মাজহারের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তদন্ত সাপেক্ষে প্রমাণ পান, তাহলে সাংগঠনিকভাবে যে কোনো সিদ্ধান্ত নিলে আমি তা মেনে নেব।”

আরও পড়ুনঃ  চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন

উল্লেখ্য, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। এবারের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেটের সময়: ০৪:৩২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

নাজমুল ফয়েজ টুটুল, হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি

বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

বুধবার (২৪ জুন) দুপুরে হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তা বাজারে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পবায় সড়কের বেহাল দশা: বায়া-হিমালয় কোল্ড স্টোরেজ রাস্তা এখন এক ‘মরণফাঁদ’