
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আবুওবায়দুল হক খাজা গতকাল বুধবার কুড়িগ্রামের চিলমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। জানা গেছে সকাল ১১টায় বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক আব্দূল বারি সরকার। কৃষি অফিসার কনকচন্দ্ররায়, কৃষি সম্প্রসারণ অফিসার সরওয়ার আলম ও মনিরুজ্জামান সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় উপজেলার ৬ ইউনিয়নের ১৫০০ (এক হাজার পাঁচশত) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি রোপা আমনধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
প্রতিবেদকের নাম 



















