Dhaka ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে দেবিদ্বারে জমি দখলকে কেন্দ্র করে গৃহবধূকে শ্লীলতাহানি ও পিটিয়ে জখম, থানায় মামলা মাদক কারবারীদের আঁতুড়ঘর চকসুত্রাপুরের দুই বিয়াইন গ্রেফতার ১৫০০ পিস ইয়াবাসহ আটক কেন্দুয়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি নগদ অর্থ ও চাল বিতরণ জুলাই’২৪ গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের উদ্বোধন মাঠে গড়াল কাবাডি ও ভলিবল ফুলবাড়ী সীমান্তে ভারতের পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী দিনাজপুরে বোরো মৌসুমে ধান কাটা শেষ, খরচ বাড়ায় বাজারে চালের দাম ঊর্ধ্বগতি হোসেনপুরে প্রীতির ম্যাজিক, চাকরি ছেড়ে পাল্টে দিলেন হতদরিদ্র শত নারীদের জীবনচিত্র ফটিকছড়িতে আয়বর্ধণ মূলক সবজি চাষ প্রশিক্ষণ সম্পন্ন, পত্নীতলায় এক মাদক ব্যবসায়ী ১৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ আটক

মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত চিলমারীর শিশু শারমিন অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত

আবুওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ ব্যাপারীর হাট এলাকার ১০ বছরের শিশু ​শারমিন মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংগে পাজ্ঞা লড়ছেন। শারমিন রাধাবল্লভ কালিরপাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ে। দরিদ্র অসহায় পিতা- মাতা তার চিকিৎসার খরচ যোগাতে না পারায় আদরের মায়া ভরা মুখের শিশু শারমিন আজ মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে। এই অবুঝ বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ ব্যাপারীর হাট এলাকার শাহআলম ও মাতা আমেনা বেগমের তিন সন্তানের মধ্যে ২য় সন্তান শারমিন। শারমিনের পিতা সামন্য একজন কলার দোকানদার। সামান্য আয়ে এমনিতে তার সংসার চলেনা, তার উপরে আবার ১০বছরের মেয়ে শারমিন দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এ যেন পিতা শাহ আলমের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতোই অবস্থা।

আরও পড়ুনঃ  ঈদগাঁও বাস-স্টেশনে কম্পিউটার দোকানের কর্মচারীকে প্রকাশ্যে ছুরিকাঘাত, আটক ১

মেয়ের চিকিৎসার খরচের সামর্থ্য না থাকায় দিশেহারা শাহ আলম ও তার স্ত্রী আমেনার আর্তনাদে এলাকাবাসীর মাঝেও বড় যন্ত্রনার সৃষ্টি হয়েছে। শারমিনের চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময়ে উন্নত চিকিৎসা ও থেরাপি দিলে শারমিনকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু এই দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষ্য টাকা।শারমিনের দরিদ্র পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। জমি-জমা, জমানো পুঁজি যা ছিল—সবই প্রাথমিক চিকিৎসায় শেষ। এখন টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাই শারমিনকে পিজি হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। এলাকার হৃদয়বান যুবক তুহিন আলম মুকুল জানান, শিশু শারমিনের পরিবার তাদের চোখের সামনে তাদের কলিজার টুকরোকে শেষ হয়ে যেতে দেখছে, এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। আমরা যদি সবাই মিলে একটু একটু করে এগিয়ে আসি, তবেই কেবল শারমিনকে এই পৃথিবীর আলোয় বাঁচিয়ে রাখা সম্ভব। তুহিন আলম মুকুল শিশু শারমিনের চিকিৎসার খরচ যোগাতে উপজেলার বিভিন্ন জনের সংগে যোগাযোগ করছেন। সেই সাথে শারমিনের পিতা মৃত্যু পথযাত্রী শারমিনের চিকিৎসা খরচ যোগাতে এলাবাসী সহ দেশ বিদেশের সকলেরই নিকট সাহায্যের জন্য অনরোধ জানিয়েছেন। এলাকাবাসীর আহ্বান, আমাদের একটু সহযোগিতায় শিশু শারমিনের নিভূ নিভূ প্রাণে আবারও সুস্থতার হাসি ফুটে উঠবে। শারমিনের জন্য ​আর্থিক সাহায্য পাঠানোর মাধ্যম হলো, ​বিকাশ (01761004168) পার্সোনাল, নগদ(01328718686)পার্সোনাল ​

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে ভারতীয় বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

অ্যাকাউন্ট নাম্বার: (7017341976827)ডাচ বাংলা ব্যাংক। শারমিনের পিতা-মাতা সহ এলাকাবাসী দূরারোগ্য মরন ব্যাধির হাত হতে শিশু শারমিনকে বাঁচাতে ও তার চিকিৎসার ব্যয়ভার বহনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট জোর অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তি ও নিরাপত্তার দাবিতে রাঙামাটিতে সাংবাদিকদের মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কারাগারে

মরন ব্যাধি ক্যান্সারে আক্রান্ত চিলমারীর শিশু শারমিন অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত

আপডেটের সময়: ০৩:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬

আবুওবায়দুল হক খাজা, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ ব্যাপারীর হাট এলাকার ১০ বছরের শিশু ​শারমিন মরনব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংগে পাজ্ঞা লড়ছেন। শারমিন রাধাবল্লভ কালিরপাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণিতে পড়ে। দরিদ্র অসহায় পিতা- মাতা তার চিকিৎসার খরচ যোগাতে না পারায় আদরের মায়া ভরা মুখের শিশু শারমিন আজ মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে। এই অবুঝ বয়সেই তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্লাড ক্যান্সার। চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের রাধাবল্লভ ব্যাপারীর হাট এলাকার শাহআলম ও মাতা আমেনা বেগমের তিন সন্তানের মধ্যে ২য় সন্তান শারমিন। শারমিনের পিতা সামন্য একজন কলার দোকানদার। সামান্য আয়ে এমনিতে তার সংসার চলেনা, তার উপরে আবার ১০বছরের মেয়ে শারমিন দূরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এ যেন পিতা শাহ আলমের মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতোই অবস্থা।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে ভারতীয় বিএসএফের হাতে দুই বাংলাদেশি আটক

মেয়ের চিকিৎসার খরচের সামর্থ্য না থাকায় দিশেহারা শাহ আলম ও তার স্ত্রী আমেনার আর্তনাদে এলাকাবাসীর মাঝেও বড় যন্ত্রনার সৃষ্টি হয়েছে। শারমিনের চিকিৎসকরা জানিয়েছেন, সঠিক সময়ে উন্নত চিকিৎসা ও থেরাপি দিলে শারমিনকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু এই দীর্ঘ ও ব্যয়বহুল চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ১০ লক্ষ্য টাকা।শারমিনের দরিদ্র পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। জমি-জমা, জমানো পুঁজি যা ছিল—সবই প্রাথমিক চিকিৎসায় শেষ। এখন টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তাই শারমিনকে পিজি হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। এলাকার হৃদয়বান যুবক তুহিন আলম মুকুল জানান, শিশু শারমিনের পরিবার তাদের চোখের সামনে তাদের কলিজার টুকরোকে শেষ হয়ে যেতে দেখছে, এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। আমরা যদি সবাই মিলে একটু একটু করে এগিয়ে আসি, তবেই কেবল শারমিনকে এই পৃথিবীর আলোয় বাঁচিয়ে রাখা সম্ভব। তুহিন আলম মুকুল শিশু শারমিনের চিকিৎসার খরচ যোগাতে উপজেলার বিভিন্ন জনের সংগে যোগাযোগ করছেন। সেই সাথে শারমিনের পিতা মৃত্যু পথযাত্রী শারমিনের চিকিৎসা খরচ যোগাতে এলাবাসী সহ দেশ বিদেশের সকলেরই নিকট সাহায্যের জন্য অনরোধ জানিয়েছেন। এলাকাবাসীর আহ্বান, আমাদের একটু সহযোগিতায় শিশু শারমিনের নিভূ নিভূ প্রাণে আবারও সুস্থতার হাসি ফুটে উঠবে। শারমিনের জন্য ​আর্থিক সাহায্য পাঠানোর মাধ্যম হলো, ​বিকাশ (01761004168) পার্সোনাল, নগদ(01328718686)পার্সোনাল ​

আরও পড়ুনঃ  বগুড়ায় মৃত ব্যক্তির ওয়ারিশদের বিরুদ্ধে থানায় প্রবীণ নারীর স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ