
শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতীপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
সভায় কদিমচিলান ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমসহ এলাকার বিভিন্ন বিষয় নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
মতবিনিময়কালে স্থানীয় নেতাকর্মীরা এলাকার বিভিন্ন বিষয় ও তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের কথা শোনেন এবং জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক আলোচনা ও মতবিনিময় হয়।
প্রতিবেদকের নাম 


















