Dhaka ১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ হস্তান্তর বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে পুকুরের মাছ চুরি করল দুষ্কৃতকারীরা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা তাহিরপুরে মিয়ারচর খেয়া পাড়াপাড়ে মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিবাদে মানববন্ধন নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম পত্নীতলায় মধইল বি এল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান শুরু জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ হিমেল হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বদলগাছী আদিবাসী সামাজিক সংগঠন ও আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বদলগাছী আদিবাসী সামাজিক সংগঠনের সহ-সভাপতি আকাশ পাহান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা সমানভাবে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমানের উন্নয়নের পাশাপাশি তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য পৃথক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে খুব শিগগিরই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  সাহস থাকলে শেখ হাসিনাকে দেশে এসে আইনের মুখোমুখি হতে বললেন ডা. জাহিদ

ফজলে হুদা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা ছাড়া দেশের সামগ্রিক অগ্রগতি সম্ভব নয়। তাদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নারীর মর্যাদা এবং ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মাধ্যমে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেই একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। বদলগাছী আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন নবী স্যান্ডোসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, আদিবাসী সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা তাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনযাত্রার বৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা। আন্তর্জাতিক আদিবাসী দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে বদলগাছীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অধিকার, মর্যাদা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রেখে একটি সমঅধিকারভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ দুইজন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা

আপডেটের সময়: ০৮:২১:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

মোঃ হিমেল হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বদলগাছী আদিবাসী সামাজিক সংগঠন ও আদিবাসী ছাত্র সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বদলগাছী আদিবাসী সামাজিক সংগঠনের সহ-সভাপতি আকাশ পাহান সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও সুযোগ-সুবিধা সমানভাবে নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমানের উন্নয়নের পাশাপাশি তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য পৃথক সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে খুব শিগগিরই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুনঃ  কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত