Dhaka ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা,সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান পত্নীতলায় কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে অননুমোদিত মেলা উচ্ছেদের আল্টিমেটাম ডিএসসিসির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ: ইসি ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার আমরা গত নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: প্রধানমন্ত্রী

সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে হওয়া সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

এইচ এম সবুজ, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় চকরিয়া থানা সেন্টার এলাকায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংঘটনটির চকরিয়া উপজেলা সভাপতি আবুল মনসুর মোঃ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিনিয়ত চষে বেড়ান। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

আরও পড়ুনঃ  ‎গণঅভ্যুত্থান দিবস ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে গাজীপুরে মহাসড়কে তীব্র যানজট

বক্তারা আরও বলেন, সম্প্রতি তিনি তাঁর নিজ জন্মস্থান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন। অল্প সময়ের মধ্যেই তাঁর ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হওয়ায় তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের কিছু কুচক্রী মহল আবুল কাশেমের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে তাঁকে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় চুরির অভিযোগে কথা বলতে গিয়ে হামলার শিকার ব্যবসায়ী

বক্তারা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে টেকনাফ থানায় একটি মামলায় জড়িয়ে আবারও সাংবাদিক আবুল কাশেমকে হয়রানি করার অভিযোগ উঠেছে। টেকনাফের চিহ্নিত কিছু ইয়াবা কারবারীর মদদে ও অর্থায়নে এসব হয়রানিমূলক মামলা দিয়ে একজন পরিচ্ছন্ন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে।

প্রতিবাদ সভা থেকে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা পোষন করে তা বাস্তবায়ন এবং অবিলম্বে সাংবাদিক নেতা মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এ ঘটনার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।

আরও পড়ুনঃ  পত্নীতলায় কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সহসভাপতি অলি উল্লাহ রনি, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল আমিন টিপু ও জহিরুল আলম সাগর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সমকালের সাংবাদিক হিরু আলম, রাজু দাশ, কালবেলার জুলফিকার আলী ভুট্টো, শাহাদাত আলী জিন্নাহ, তৌহিদুল ইসলাম, রিয়াদ উদ্দিন, তানবীরুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান অপু, কপিল উদ্দিন, শফিউল করিম সবুজ, হোসাইন মোহাম্মদ সবুজ
ইয়ার রহমান আনান, সুনিপ দাশ সৌরভ, রিদুয়ানুল হক, ফয়সাল আলম সাগর, রুবেল খান সহ চকরিয়া ও পেকুয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Tag :
জনপ্রিয় পোস্ট

নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সাংবাদিক আবুল কাশেমের বিরুদ্ধে হওয়া সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

আপডেটের সময়: ১২:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

এইচ এম সবুজ, স্টাফ রিপোর্টার (কক্সবাজার)

দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক ও গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে টেকনাফ থানায় দায়ের করা মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে কক্সবাজারের চকরিয়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বেলা ১১টায় চকরিয়া থানা সেন্টার এলাকায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংঘটনটির চকরিয়া উপজেলা সভাপতি আবুল মনসুর মোঃ মহসিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ বিন হোছাইনের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম একজন প্রথিতযশা সাংবাদিক। তিনি বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রতিনিয়ত চষে বেড়ান। তাঁর অনুসন্ধানী প্রতিবেদন দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

আরও পড়ুনঃ  গণঅভ্যুত্থানের প্রকৃত মালিক দেশের ১৮ কোটি জনগণ: ভূমি প্রতিমন্ত্রী

বক্তারা আরও বলেন, সম্প্রতি তিনি তাঁর নিজ জন্মস্থান টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে জনসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন। অল্প সময়ের মধ্যেই তাঁর ব্যাপক জনপ্রিয়তা সৃষ্টি হওয়ায় তাঁর প্রতি ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের কিছু কুচক্রী মহল আবুল কাশেমের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে তাঁকে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় চুরির অভিযোগে কথা বলতে গিয়ে হামলার শিকার ব্যবসায়ী

বক্তারা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আগে টেকনাফ থানায় একটি মামলায় জড়িয়ে আবারও সাংবাদিক আবুল কাশেমকে হয়রানি করার অভিযোগ উঠেছে। টেকনাফের চিহ্নিত কিছু ইয়াবা কারবারীর মদদে ও অর্থায়নে এসব হয়রানিমূলক মামলা দিয়ে একজন পরিচ্ছন্ন সাংবাদিককে হয়রানি করা হচ্ছে।

প্রতিবাদ সভা থেকে বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত কর্মসূচির প্রতি একাত্মতা পোষন করে তা বাস্তবায়ন এবং অবিলম্বে সাংবাদিক নেতা মুহাম্মদ আবুল কাশেমের বিরুদ্ধে দায়ের করা সাজানো মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এ ঘটনার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন তারা।

আরও পড়ুনঃ  পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ