Dhaka ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা,সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান পত্নীতলায় কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে অননুমোদিত মেলা উচ্ছেদের আল্টিমেটাম ডিএসসিসির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ: ইসি ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার আমরা গত নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: প্রধানমন্ত্রী বোনকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছুরিকাঘাতে জাকির হোসেন (৩০) নামের এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামে এ ঘটনাটি ঘটে। জাকির হোসেন একই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় ৬ মাস আগে প্রবাসজীবন শেষ করে দেশে ফেরে সংসারের দেখভাল করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে চাতল এলাকার মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় প্রাচীন পদ্ধতিতে মাছ শিকারে বের হন জাকির হোসেন। বাড়ি থেকে বিলটির দূরত্ব খুব বেশি নয়। কয়েক ঘণ্টা পর নিহত জাকির হোসেনের এক নিকটাত্মীয় বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে, জাকির হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তিনি লক্ষ্য করে দেখেন তার বুকের মধ্যে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল।

আরও পড়ুনঃ  ভিসা জটিলতায় কুষ্টিয়া থেকে ফিরছেন পায়ে হেঁটে হজযাত্রার স্বপ্ন দেখা দুলাল

পরে নিকটাত্মীয়ের ডাক- চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশ বা স্থানীয় কোনো সূত্র নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জাকির হোসেনের নিকটাত্মীয়দের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তবে ওই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তারা নিশ্চিত নন।জাকির হোসেনের বোন-জামাই হান্নান মিয়া বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গেলে তিনি জাকির হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। কারা এবং কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছুরিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  আলীকদমে চাকা পাংচার হয়ে যাত্রীবাহী বাস গাছের সাথে ধাক্কা: অন্তত ১১ যাত্রী আহত
Tag :
জনপ্রিয় পোস্ট

আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা

কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৭:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছুরিকাঘাতে জাকির হোসেন (৩০) নামের এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৮ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামে এ ঘটনাটি ঘটে। জাকির হোসেন একই গ্রামের শিবলু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় ৬ মাস আগে প্রবাসজীবন শেষ করে দেশে ফেরে সংসারের দেখভাল করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে চাতল এলাকার মাগুরা ভিটা বিলে টর্চলাইটের আলোয় প্রাচীন পদ্ধতিতে মাছ শিকারে বের হন জাকির হোসেন। বাড়ি থেকে বিলটির দূরত্ব খুব বেশি নয়। কয়েক ঘণ্টা পর নিহত জাকির হোসেনের এক নিকটাত্মীয় বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে, জাকির হোসেনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় তিনি লক্ষ্য করে দেখেন তার বুকের মধ্যে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল।

আরও পড়ুনঃ  ভিসা জটিলতায় কুষ্টিয়া থেকে ফিরছেন পায়ে হেঁটে হজযাত্রার স্বপ্ন দেখা দুলাল

পরে নিকটাত্মীয়ের ডাক- চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পুলিশ বা স্থানীয় কোনো সূত্র নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জাকির হোসেনের নিকটাত্মীয়দের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তবে ওই বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তারা নিশ্চিত নন।জাকির হোসেনের বোন-জামাই হান্নান মিয়া বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পেছনে গেলে তিনি জাকির হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন। কারা এবং কী কারণে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ছুরিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  লালপুর বাজারে নিরাপত্তা জোরদারে জরুরি সভা, বাজারকে ৫ ইউনিটে ভাগের সিদ্ধান্ত