Dhaka ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ হস্তান্তর বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে পুকুরের মাছ চুরি করল দুষ্কৃতকারীরা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা তাহিরপুরে মিয়ারচর খেয়া পাড়াপাড়ে মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিবাদে মানববন্ধন নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম পত্নীতলায় মধইল বি এল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান শুরু জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শাকিব আহম্মেদ ,​লালপুর নাটোর (নাটোর) প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কিংবা এমপিওভুক্তির আবেদনপত্রে একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি যুক্ত থাকতে হবে ‘আমাদের প্রতিষ্ঠানে ক্লাসের পড়া ক্লাসে পড়ানো হয় এবং শিক্ষার্থীদের বাহিরে কোনো প্রাইভেট পড়তে হয় না’ এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন (পুতুল)। আজ ​রবিবার (৯ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও প্রাইভেট নির্ভরতা কমানোর ওপর জোর দিয়ে বলেন, শিক্ষকরা যদি শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের পাঠদান সঠিকভাবে সম্পন্ন করেন, তবে শিক্ষার্থীদের অতিরিক্ত খরচ করে বাহিরে প্রাইভেট বা কোচিং করার কোনো প্রয়োজন পড়ে না, পাশাপাশি শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার সময়টুকু খেলাধুলা করে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারবে, তিনি আরও বলেন শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং এমপিও প্রাপ্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের এ সংক্রান্ত অঙ্গীকার ও বাস্তবায়ন কঠোরভাবে নিশ্চিত করা হবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমিতে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন

লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে এই গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। প্রতিমন্ত্রী পুতুল বলেন, বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি সত্ত্বেও জনগণের কল্যাণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি বলেন, বিশ্ব অর্থনীতির অস্থিরতার প্রভাব অনেক দেশকে পিছিয়ে দিলেও বাংলাদেশ পরিকল্পিত পদক্ষেপ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ​মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজের অধ্যক্ষ ড. মোঃ ইসমত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় ও চারা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ হারুন-অর রশিদ (পাপ্পু), গোপালপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, এছাড়াও লালপুর উপজেলার স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  উৎসবমুখর পরিবেশে কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৭:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

শাকিব আহম্মেদ ,​লালপুর নাটোর (নাটোর) প্রতিনিধি: শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কিংবা এমপিওভুক্তির আবেদনপত্রে একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি যুক্ত থাকতে হবে ‘আমাদের প্রতিষ্ঠানে ক্লাসের পড়া ক্লাসে পড়ানো হয় এবং শিক্ষার্থীদের বাহিরে কোনো প্রাইভেট পড়তে হয় না’ এমন মন্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন (পুতুল)। আজ ​রবিবার (৯ আগস্ট) নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের মোহরকয়া ডিগ্রি পাস ও অনার্স কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও প্রাইভেট নির্ভরতা কমানোর ওপর জোর দিয়ে বলেন, শিক্ষকরা যদি শ্রেণিকক্ষেই শিক্ষার্থীদের পাঠদান সঠিকভাবে সম্পন্ন করেন, তবে শিক্ষার্থীদের অতিরিক্ত খরচ করে বাহিরে প্রাইভেট বা কোচিং করার কোনো প্রয়োজন পড়ে না, পাশাপাশি শিক্ষার্থীরা প্রাইভেট পড়ার সময়টুকু খেলাধুলা করে তাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাতে পারবে, তিনি আরও বলেন শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং এমপিও প্রাপ্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের এ সংক্রান্ত অঙ্গীকার ও বাস্তবায়ন কঠোরভাবে নিশ্চিত করা হবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ভেদরগঞ্জে যাতায়াতের রাস্তা বন্ধ ও বাড়ি দখলের অভিযোগ