Dhaka ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা,সংবর্ধনা,সাংস্কৃতিক অনুষ্ঠান পত্নীতলায় কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে অননুমোদিত মেলা উচ্ছেদের আল্টিমেটাম ডিএসসিসির উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে ইলিশিয়া গরুর বাজার চালানোর অভিযোগ দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ: ইসি ক্লাসের পড়া ক্লাসে পড়ালে কোনো ছাত্র-ছাত্রীকে প্রাইভেট পড়তে হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কটিয়াদীতে মাছ শিকারে যাওয়া এক প্রবাসীর বুকে ছুরি গাঁথা মরদেহ উদ্ধার আমরা গত নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দেশকে বিপদ থেকে রক্ষা করেছি: প্রধানমন্ত্রী বোনকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ: ইসি

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনের ( ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখের বেশি। আজ রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্থানীয় নির্বাচন: ভোটকক্ষে বাড়ছে ভোটার সংখ্যা, নীতিমালা জারি আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এ হিসাবে বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন। ইসি সচিব বলেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন এই ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  একটি মহল আবার দেশকে অস্থির করে তোলার চেষ্টা করছে: মির্জা ফখরুল

তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে আজ (রোববার) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আচরণবিধি চূড়ান্ত করা হবে। ইসি সচিব আরও বলেন, আজ রোববার (৯ আগস্ট) থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকালে বিএনপির প্রতিনিধি দল এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত আর কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

আরও পড়ুনঃ  বরিশাল থেকে যেন কোন রোগীকে ঢাকায় যেতে না হয়: জিয়া উদ্দিন
Tag :
জনপ্রিয় পোস্ট

আন্তর্জাতিক আদিবাসী দিবসে বদলগাছীতে র‍্যালি ও আলোচনা সভা

দেশে ভোটার ১২ কোটি ৮৬ লাখ: ইসি

আপডেটের সময়: ০৮:০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ নির্বাচন কমিশনের ( ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখের বেশি। আজ রোববার (৯ আগস্ট) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্থানীয় নির্বাচন: ভোটকক্ষে বাড়ছে ভোটার সংখ্যা, নীতিমালা জারি আখতার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। এ হিসাবে বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। গত ১৪ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত ভোটার বেড়েছে ৩ লাখ ৯৩ হাজার ১৫ জন। ইসি সচিব বলেন, পরবর্তী স্থানীয় সরকার নির্বাচন এই ভোটার তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  বিশ্বমানের উচ্চশিক্ষা আমাদের ভবিষ্যতের অঙ্গীকার: শামা ওবায়েদ

তবে নির্বাচনের তারিখ পরিবর্তন হলে কমিশন পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রণয়নের কাজ চলছে। এ বিষয়ে আজ (রোববার) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আচরণবিধি চূড়ান্ত করা হবে। ইসি সচিব আরও বলেন, আজ রোববার (৯ আগস্ট) থেকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকালে বিএনপির প্রতিনিধি দল এসে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এখন পর্যন্ত আর কোনো দল বা প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

আরও পড়ুনঃ  জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস