Dhaka ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে পুকুরের মাছ চুরি করল দুষ্কৃতকারীরা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা তাহিরপুরে মিয়ারচর খেয়া পাড়াপাড়ে মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিবাদে মানববন্ধন নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম পত্নীতলায় মধইল বি এল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান শুরু জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় এসএসসি রেজাল্ট ভরাডুবি, দুই বিদ্যালয়ে সবাই ফেল

নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইন্টারনেটে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং এবং প্রতারণার সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং ১০টি মোবাইল সিম জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আঃ জলিলের নেতৃত্বে একটি চৌকস দল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২:৩০ মিনিটে মনিহারপুর (এমআর মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযুক্ত মোঃ সুজন আলীর বসতবাড়ি থেকে আসামি ১. মোঃ সুজন আলী (৩০), ২. মোঃ হানিফ আলী (২২) ও ৩. মোঃ জাহাঙ্গীর আলম (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁদের আরেক সহযোগী ৪. মোঃ সজিব ওরফে সিজান (২৩) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, জমে উঠেছে বেচাকেনা

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিরা সবাই লালপুর থানার মনিহারপুর (এমআর মোড়) গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল। এ ঘটনায় আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ৩ আসামিকে আজ (১০ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  শক্তিশালী চোরাচালান ও সিন্ডিকেট নেটওয়ার্ক মুন্না ভাই সিগারেট সাম্রাজ্য
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক

নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম

আপডেটের সময়: ০৭:২৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ইন্টারনেটে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং এবং প্রতারণার সাথে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং ১০টি মোবাইল সিম জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আঃ জলিলের নেতৃত্বে একটি চৌকস দল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১০ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ২:৩০ মিনিটে মনিহারপুর (এমআর মোড়) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযুক্ত মোঃ সুজন আলীর বসতবাড়ি থেকে আসামি ১. মোঃ সুজন আলী (৩০), ২. মোঃ হানিফ আলী (২২) ও ৩. মোঃ জাহাঙ্গীর আলম (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তাঁদের আরেক সহযোগী ৪. মোঃ সজিব ওরফে সিজান (২৩) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

আরও পড়ুনঃ  মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক