Dhaka ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ হস্তান্তর বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে পুকুরের মাছ চুরি করল দুষ্কৃতকারীরা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা তাহিরপুরে মিয়ারচর খেয়া পাড়াপাড়ে মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিবাদে মানববন্ধন নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম পত্নীতলায় মধইল বি এল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান শুরু জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ রাসুল আলী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর খয়েরমিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসুল আলী নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের লাইফ ইসলামের ছেলে। সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম ও এএসআই শওকত আলীসহ পুলিশের একটি দল রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে নুরনগর খয়েরমিল এলাকায় অভিযান চালায়। এ সময় রাসুল আলীকে আটক করে তার কাছ থেকে ১০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসুল আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজা পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদক সেবন ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

আরও পড়ুনঃ  পত্নীতলায় কৃষকের ধানক্ষেতে বিষ প্রয়োগ, থানায় অভিযোগ
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় শিক্ষক সমিতির দুই নেতার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক

আপডেটের সময়: ১০:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ রাসুল আলী (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আড়ানী পৌরসভার নুরনগর খয়েরমিল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসুল আলী নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের লাইফ ইসলামের ছেলে। সূত্রে জানা যায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে এসআই মহিদুল ইসলাম ও এএসআই শওকত আলীসহ পুলিশের একটি দল রোববার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে নুরনগর খয়েরমিল এলাকায় অভিযান চালায়। এ সময় রাসুল আলীকে আটক করে তার কাছ থেকে ১০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসুল আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রির উদ্দেশ্যে গাঁজা পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে এসএসসির ফলে এগিয়ে সরকারি উচ্চ বিদ্যালয়

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, মাদক সেবন ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

আরও পড়ুনঃ  এডিপির অর্থায়নে মান্দায় গাছের চারা, সিলিং ফ্যান ও নেবুলাইজার সলিউশন বিতরণ