Dhaka ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক প্রিমিয়ার ইউনিভার্সিটিতে “মেন্টাল হেলথ ফেস্ট ২০২৬” অনুষ্ঠিত ধামইরহাটে জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে পুকুরের মাছ চুরি করল দুষ্কৃতকারীরা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা তাহিরপুরে মিয়ারচর খেয়া পাড়াপাড়ে মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিবাদে মানববন্ধন নাটোর লালপুরে ইমু হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, জব্দ ৫টি ফোন ও ১০ সিম পত্নীতলায় মধইল বি এল উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও সংস্কৃতি অনুষ্ঠান শুরু জামালপুরে গৃহবধূকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের মামলায় দুইজনের মৃত্যুদণ্ড গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে দীঘিনালায় এসএসসি রেজাল্ট ভরাডুবি, দুই বিদ্যালয়ে সবাই ফেল

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা

মাহাদী হাসান অন্তর,মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার হোগলাপাশা ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—হোগলাপাশার আমীর হোসেনের মেয়ে জেসমিন আক্তার, সানকিভাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান সজিব, একই গ্রামের সুলতান গাজীর ছেলে আব্দুর রহমান এবং মফেজ শেখের ছেলে সিরাজ শেখ। ভ্রাম্যমাণ আদালতের রায়ে জেসমিন আক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি তিনজন—মেহেদী হাসান সজিব, আব্দুর রহমান ও সিরাজ শেখকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় ১০ মামলার পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। মোরেলগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে মিয়ারচর খেয়া পাড়াপাড়ে মালামালের অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিবাদে মানববন্ধন
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঘায় ১০০ গ্রাম শুকনো গাঁজাসহ যুবক আটক

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা

আপডেটের সময়: ০৯:১১:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

মাহাদী হাসান অন্তর,মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) উপজেলার হোগলাপাশা ও পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—হোগলাপাশার আমীর হোসেনের মেয়ে জেসমিন আক্তার, সানকিভাঙ্গা গ্রামের মতিয়ার রহমানের ছেলে মেহেদী হাসান সজিব, একই গ্রামের সুলতান গাজীর ছেলে আব্দুর রহমান এবং মফেজ শেখের ছেলে সিরাজ শেখ। ভ্রাম্যমাণ আদালতের রায়ে জেসমিন আক্তারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকি তিনজন—মেহেদী হাসান সজিব, আব্দুর রহমান ও সিরাজ শেখকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল্লাহ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হবে। মোরেলগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইয়াকুব-হান্নানের নেতৃত্বে চট্টগ্রাম জেলা জুলাই যোদ্ধা সংসদের নতুন কমিটি