Dhaka ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার পুলিশের জালে তিন মাদক কারবারি, উদ্ধার ২০০ পিস ট্যাপেন্টাডল কোম্পানীগঞ্জে মাদ্রাসায় ভাঙচুরের খবর পেয়ে তদন্তে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ, আটক ৭ মান্দায় পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে ভাঙচুর, সহস্রাধিক কলাগাছ কাটার অভিযোগ কেরানীগঞ্জে রেল চলাচল শুরু, নতুন যাত্রাপথে যুক্ত হলো দক্ষিণাঞ্চল মাগুরা পুলিশ লাইনস স্কুলে এসএসসিতে শতভাগ সাফল্য, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা কিশোরগঞ্জের কটিয়াদীতে ৭ বছর পর আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে জায়গা ফিরে পেলেন আতাউর রহমান বন মামলা থেকে বাঁচতে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের জিম্মি করে উসমান গণির মিথ্যা মামলা ও চাঁদাবাজি ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচারের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন

মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

মোঃমোকলেছুর রহমান প্রতিনিধ মুরাদনগর কুমিল্লা

​কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে ১০ বছরের সন্তানের চোখের সামনে আর্জুনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। ​সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আর্জুনা বেগম পাহাড়পুর গ্রামের জামাল শিকদারের স্ত্রী।​স্থানীয় সূত্র জানায়, প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহের এলাকা থেকে এসে পাহাড়পুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন জামাল শিকদার ও আর্জুনা বেগম দম্পতি। বর্তমানে জামাল শিকদার স্থানীয় ‘বিসমিল্লাহ ফিশারী প্রজেক্টে’ কর্মরত ছিলেন। তাদের সংসারে ১৪ বছর বয়সী এক মেয়ে ও ১০ বছর বয়সী এক ছেলে রয়েছে। ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ১০ বছর বয়সী ছেলে ইয়াসিনের সামনেই ধারালো দা দিয়ে আর্জুনা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন জামাল শিকদার। এতে ঘটনাস্থলেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই অভিযুক্ত জামাল শিকদার আত্মগোপন করেন।​ঘটনার বর্ণনা দিয়ে পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আঃ ছামাদ মাঝি জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার কাছে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার সময় নিহতের শিশু সন্তান ইয়াসিন সেখানে উপস্থিত ছিল। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী জামাল শিকদার পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে।

আরও পড়ুনঃ  মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি
Tag :
জনপ্রিয় পোস্ট

১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার

মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

আপডেটের সময়: ০৬:০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬