
এন এস ফারুক (স্টাফ রিপোর্টার)তারাগঞ্জ, (রংপুর) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রুহুল আমিন। আজ ১৮ আগস্ট ২০২৬ খ্রি. (মঙ্গলবার) তিনি এই আনুষ্ঠানিক পরিদর্শন সম্পন্ন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, ইকরচালী ইউনিয়ন পরিষদ, ইকরচালী ইউনিয়ন ভূমি অফিস, তারাগঞ্জ থানা ও থানার নির্মাণাধীন নতুন ভবন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় ঘুরে দেখেন। এ সময় তিনি কার্যালয়গুলোর সার্বিক দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র এবং সাধারণ মানুষের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। একই সাথে তিনি সরকারের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন বলেন, “সরকারি সেবার মূল লক্ষ্যই হলো জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছতার সাথে সেবা পৌঁছে দেওয়া।” তিনি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান এবং কাজের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















