
ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন থেকে র্যালিটি বের হয়। পরে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন শহরের প্রধান সড়কগুলো। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানুসহ জেলা ও বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক দলের ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের ৪৬ বছরের পথচলাকে স্মরণ করে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাবেন। সেই সাথে ঐতিহ্য, গৌরব ও সংগ্রামের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
প্রতিবেদকের নাম 



















