
মাহাদী হাসান অন্তর,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের বাসিন্দা জামাল হাওলাদার সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার পর মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে কচিখালী সংলগ্ন সাগরে মাছ ধরার সময় হঠাৎ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচ জনার মধ্য থেকে চারজন সাঁতরে অন্য একটি ট্রলারে উঠতে সক্ষম হলেও জামাল হাওলাদার সাঁতরে নিরাপদে উঠতে পারেননি। সাগরের স্রোতে তিনি তলিয়ে যান। নিখোঁজের পর দীর্ঘ সময় ধরে তাকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি করা হলেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরদিন বুধবার (১৯ আগস্ট) দুপুরে হঠাৎ শহিদুল শিকদারের জালে জামাল হাওলাদারের মরদেহ উঠে আসে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত জামাল হাওলাদার আমতলী গ্রামের বাসিন্দা তোফেল হাওলাদারের ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কুমারখালীসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদকের নাম 


















