Dhaka ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন

কাজী আন্নিল তানভীর, ​স্টাফ রিপোর্টার: ১৫ বছরের দীর্ঘ মার্চেন্ডাইজিং ও মার্কেটিং পেশার অভিজ্ঞতা সত্ত্বেও আকস্মিক অসুস্থতা ও চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছিলেন সাভারের ব্যাংক কলোনির বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মুনিম। তিন মাসের অসুস্থতা কাটিয়ে কর্মস্থলে ফিরেও চাকরিচ্যুত হয়ে তিন সন্তান ও পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। তবে ঢাকার জেলা প্রশাসনের জনবান্ধব প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’র একটি মানবিক হস্তক্ষেপ শেষ পর্যন্ত তার জীবনে নতুন আলোর দিশা এনে দিয়েছে। সংকটময় মুহূর্তে শেষ চেষ্টা হিসেবে ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদনের পর বুধবার (১৯ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পান মুনিম। একই সময়ে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত সাক্ষাৎকারের কাজে সেখানে উপস্থিত ছিলেন পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ‘এম এম ইন্টারন্যাশনাল’-এর সিইও মশিউর রহমান। মুনিমের দীর্ঘ কর্মঅভিজ্ঞতা এবং পরিবার নিয়ে চলমান টানাপোড়েনের কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে মানবিক সিদ্ধান্ত নেন। কোনো দীর্ঘ আনুষ্ঠানিকতা ছাড়াই নিজের প্রতিষ্ঠানে মুনিমকে উপযুক্ত পদে চাকরির প্রস্তাব দেন তিনি এবং জেলা প্রশাসকের উপস্থিতিতেই তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা

​হঠাৎ এমন সুযোগে স্বস্তি প্রকাশ করে মুনিম জানান, দীর্ঘ অনিশ্চয়তার পর পরিবার নিয়ে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে শিল্পোদ্যোক্তার এমন দ্রুত সাড়াকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা মানবিক কাজে এগিয়ে এলে সরকারি উদ্যোগের পাশাপাশি অসহায় মানুষের জীবনযাত্রা আরও সহজে সহজতর করা সম্ভব। ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মটি যে সংকটে পড়া মানুষের জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে, মুনিমের ঘটনা তার এক অনন্য দৃষ্টান্ত।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র নিজেদেরকে চোরাবালিতে আটকে ফেলেছে: বাঘাই
Tag :
জনপ্রিয় পোস্ট

নব‌নির্বা‌চিত রাষ্ট্রপ‌তি‌কে শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে ধুনট উপ‌জেলা ছাত্রদলের মিছিল

হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন

আপডেটের সময়: ০৮:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

কাজী আন্নিল তানভীর, ​স্টাফ রিপোর্টার: ১৫ বছরের দীর্ঘ মার্চেন্ডাইজিং ও মার্কেটিং পেশার অভিজ্ঞতা সত্ত্বেও আকস্মিক অসুস্থতা ও চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছিলেন সাভারের ব্যাংক কলোনির বাসিন্দা মো. আব্দুল্লাহ আল মুনিম। তিন মাসের অসুস্থতা কাটিয়ে কর্মস্থলে ফিরেও চাকরিচ্যুত হয়ে তিন সন্তান ও পরিবার নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। তবে ঢাকার জেলা প্রশাসনের জনবান্ধব প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’র একটি মানবিক হস্তক্ষেপ শেষ পর্যন্ত তার জীবনে নতুন আলোর দিশা এনে দিয়েছে। সংকটময় মুহূর্তে শেষ চেষ্টা হিসেবে ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদনের পর বুধবার (১৯ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ পান মুনিম। একই সময়ে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত সাক্ষাৎকারের কাজে সেখানে উপস্থিত ছিলেন পোশাক রফতানিকারক প্রতিষ্ঠান ‘এম এম ইন্টারন্যাশনাল’-এর সিইও মশিউর রহমান। মুনিমের দীর্ঘ কর্মঅভিজ্ঞতা এবং পরিবার নিয়ে চলমান টানাপোড়েনের কথা শুনে তিনি তাৎক্ষণিকভাবে মানবিক সিদ্ধান্ত নেন। কোনো দীর্ঘ আনুষ্ঠানিকতা ছাড়াই নিজের প্রতিষ্ঠানে মুনিমকে উপযুক্ত পদে চাকরির প্রস্তাব দেন তিনি এবং জেলা প্রশাসকের উপস্থিতিতেই তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান ইরানের

​হঠাৎ এমন সুযোগে স্বস্তি প্রকাশ করে মুনিম জানান, দীর্ঘ অনিশ্চয়তার পর পরিবার নিয়ে নতুন করে স্বপ্ন দেখার সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে শিল্পোদ্যোক্তার এমন দ্রুত সাড়াকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা মানবিক কাজে এগিয়ে এলে সরকারি উদ্যোগের পাশাপাশি অসহায় মানুষের জীবনযাত্রা আরও সহজে সহজতর করা সম্ভব। ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মটি যে সংকটে পড়া মানুষের জন্য একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে, মুনিমের ঘটনা তার এক অনন্য দৃষ্টান্ত।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের পরই সুখবর: পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে জোড়া সেতু নির্মাণের নির্দেশ