Dhaka ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩ ধুনটে হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের ত্রাণ সহায়তা করলেন তৃতীয় লিঙ্গের সাবিনা চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত, বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি এম পি গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ত্রান সহায়তা প্রদান সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি(চট্টগ্রাম দক্ষিণ):চন্দনাইশের দোহাজারীতে রোহিঙ্গা স্বামীর কোদালের এলোপাতাড়ি কোপে নিহত হয়েছে তার স্ত্রী। নিহতের নাম নুরহাবা (২৫)। গতকাল বুধবার সকাল ৮টার দিকে দোহাজারী সদর উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ ঘাতক স্বামী মোঃ সলিম (২৪)কে আটক করে। জানা যায়, রোহিঙ্গা সলিম আর নুরহাবা দম্পতি ৪ মাস আগে দোহাজারী সদর উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিল। সলিম মাঝির মাধ্যমে দোহাজারীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাটি কাটাসহ শ্রমিকের কাজ করতো। প্রতিদিনের ন্যায় শ্রমিক সলিম ঘটনারদিন সকালেও মাটি কাটার কোদাল ও দুপুরে ভাত নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু কিছুদূর যাওয়ার পর খবর আসে তাদের পূর্বের নির্ধারিত কাজ হচ্ছে না। তখন সলিম পুনরায় বাসা ফিরে যাওয়ার পথে দেখে তার স্ত্রী নুরহাবাও বাসায় তালা লাগিয়ে বাসা থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল। এসময় স্ত্রী কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়।

আরও পড়ুনঃ  মানবাধিকার সংগঠক ও অসহায় পরিবারের পৈত্রিক সম্পত্তি ভূমিদস্যুর কবল থেকে বাঁচাতে উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

এসময় সলিমের হাতে থাকা কোদাল দিয়ে স্ত্রী নুরহাবার মাথা ও পা’সহ শরীরে বিভিন্ন স্থানে কোপ দেয়। এতে ঘটনাস্থলে নুরহাবা আহত হলে স্বামী নিজেই তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে স্থানীয়রা ও হাসপাতাল কর্ত্পক্ষ বিষয়টি পুলিশকে জানালে দোহাজারী তদন্ত কেন্দ্রের এসআই সাইফুল আলম ঘটনার এক ঘন্টার মধ্যেই ঘাতক সলিমকে আটক করে। পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছিল। নিহত নুরহাবা উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প- ১ এর বাসিন্দা মৃত এরশাদ উল্লাহর মেয়ে এবং ঘাতক স্বামী মোঃ সলিম একই ক্যাম্পের আবদুল আমিনের ছেলে। তারা ক্যাম্প ছেড়ে দীর্ঘদিন ধরে দোহাজারীতে ভাড়া বাসায় বসবাস করছিল। দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ টিপু মজুমদার জানান, ওই মহিলাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথা, পা ও শরীরের বিভিন্ন স্থানে কোদালের কোপের চিহ্ন রয়েছে।

আরও পড়ুনঃ  পাবনার ঈশ্বরদীতে দীর্ঘ ২ বছর ধরে নিখোঁজ থাকা কিশোরের মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত

চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু

আপডেটের সময়: ০৮:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

বিশেষ প্রতিনিধি(চট্টগ্রাম দক্ষিণ):চন্দনাইশের দোহাজারীতে রোহিঙ্গা স্বামীর কোদালের এলোপাতাড়ি কোপে নিহত হয়েছে তার স্ত্রী। নিহতের নাম নুরহাবা (২৫)। গতকাল বুধবার সকাল ৮টার দিকে দোহাজারী সদর উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপর পুলিশ ঘাতক স্বামী মোঃ সলিম (২৪)কে আটক করে। জানা যায়, রোহিঙ্গা সলিম আর নুরহাবা দম্পতি ৪ মাস আগে দোহাজারী সদর উল্লাপাড়ায় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করছিল। সলিম মাঝির মাধ্যমে দোহাজারীসহ আশেপাশের বিভিন্ন এলাকায় মাটি কাটাসহ শ্রমিকের কাজ করতো। প্রতিদিনের ন্যায় শ্রমিক সলিম ঘটনারদিন সকালেও মাটি কাটার কোদাল ও দুপুরে ভাত নিয়ে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু কিছুদূর যাওয়ার পর খবর আসে তাদের পূর্বের নির্ধারিত কাজ হচ্ছে না। তখন সলিম পুনরায় বাসা ফিরে যাওয়ার পথে দেখে তার স্ত্রী নুরহাবাও বাসায় তালা লাগিয়ে বাসা থেকে বের হয়ে কোথাও যাচ্ছিল। এসময় স্ত্রী কোথায় যাচ্ছে জিজ্ঞেস করলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন