
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ত্রান সহায়তা প্রদান করা হয়।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) এলাঙ্গী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে আসে। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগ কবলিত মানুয়ের পাশে দাঁড়ানো এবং তাদের দূর্সময়ে সহযোগিতা করা মানবিক দায়িত্ব।
প্রতিবেদকের নাম 



















