Dhaka ০৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পদ্মায় হঠাৎ জলোচ্ছ্বাস: ২০ নৌকাডুবি, শহররক্ষা বাঁধে ধস, আহত ১৫ চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ১৯ সেপ্টেম্বর লংমার্চের প্রস্তুতি কমছে বিশ্বের সঞ্চিত পানি ফরিদপুর মধুখালীতে পুত্রবধূ ধর্ষণের দায়ে হাফিজার শেখ কে ‌ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মানবপাচার প্রতিরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: আইনমন্ত্রী বাঙ্গরায় আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার আসামি পিন্টু বাঞ্ছারামপুর থেকে গ্রেফতার ​রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু মারজান নিখোঁজ: সন্ধানে পরিবারের আকুতি জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের ওপর এক অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর)সকাল ১০টার দিকে উপজেলার কেচের মোড়ের পশ্চিম পাশে রেলগেট সংলগ্ন রেললাইনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় রেললাইনের ওপর ও আশপাশে পড়ে ছিল। দুই পা-ও শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ  খুলনায় ভয়ংকর কিশোর গ্যাং

স্থানীয়রা জানান,নিহত ব্যক্তির পরনে সবুজ রঙের প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিল। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চান মিয়া বলেন, সকালে তিনি ওই ব্যক্তিকে বোতল থেকে পানি পান করতে দেখেছেন। তার চলাফেরা ও আচরণ দেখে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, তিনি শারীরিক বা মানসিক কোনো সমস্যায় ভুগতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই ছিল।এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। তারা সেখানে গিয়ে তদন্ত করবে। তদন্ত ও মরদেহ উদ্ধারের পর নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  নদীর পাড় ধসে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তিনি রেললাইনে এলেন এবং ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে কি না, তা তদন্তের পর জানা যাবে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শুরু হয়েছে গণেশ পূজা
Tag :
জনপ্রিয় পোস্ট

পদ্মায় হঠাৎ জলোচ্ছ্বাস: ২০ নৌকাডুবি, শহররক্ষা বাঁধে ধস, আহত ১৫

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৩:৫০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনের ওপর এক অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর)সকাল ১০টার দিকে উপজেলার কেচের মোড়ের পশ্চিম পাশে রেলগেট সংলগ্ন রেললাইনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাথা ও শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় রেললাইনের ওপর ও আশপাশে পড়ে ছিল। দুই পা-ও শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ  লালপুরে কাগজে তিন, কর্মরত দুই টেকনোলজিস্ট দুপুরের পর বন্ধ ল্যাবের নমুনা সংগ্রহ

স্থানীয়রা জানান,নিহত ব্যক্তির পরনে সবুজ রঙের প্যান্ট ও পায়ে স্যান্ডেল ছিল। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চান মিয়া বলেন, সকালে তিনি ওই ব্যক্তিকে বোতল থেকে পানি পান করতে দেখেছেন। তার চলাফেরা ও আচরণ দেখে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, তিনি শারীরিক বা মানসিক কোনো সমস্যায় ভুগতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়।
ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটি ঘটনাস্থলেই ছিল।এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন মুঠোফোনে বলেন, ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। তারা সেখানে গিয়ে তদন্ত করবে। তদন্ত ও মরদেহ উদ্ধারের পর নিহত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: অপরাধ দমন ও জননিরাপত্তায় কঠোর পদক্ষেপের তাগিদ