Dhaka ০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ১৯ সেপ্টেম্বর লংমার্চের প্রস্তুতি কমছে বিশ্বের সঞ্চিত পানি ফরিদপুর মধুখালীতে পুত্রবধূ ধর্ষণের দায়ে হাফিজার শেখ কে ‌ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মানবপাচার প্রতিরোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: আইনমন্ত্রী বাঙ্গরায় আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার আসামি পিন্টু বাঞ্ছারামপুর থেকে গ্রেফতার ​রংপুরের তারাগঞ্জে ৯ বছরের শিশু মারজান নিখোঁজ: সন্ধানে পরিবারের আকুতি জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার সাভারের ওয়েস্টার্ন ভ্যালিতে রাজউকের অভিযান

নাটোর লালপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থী নিহত, আহত ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫৪ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২০) নামে এক কওমি মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত শহীদুল ইসলাম লাকীর ছেলে এবং রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় মাদকসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—উত্তর লালপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল্লাহ, ইমরান ও মনি একটি মোটরসাইকেলে চড়ে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘাত ঘটে। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয় এবং সঙ্গে থাকা অপর দুইজন আশঙ্কাজনকভাবে আহত হন।

আরও পড়ুনঃ  বাঙ্গরায় আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার আসামি পিন্টু বাঞ্ছারামপুর থেকে গ্রেফতার

সংবাদ পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রুমাইয়া হক রাকা জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল্লাহ মারা যান। আর আহত ইমরান ও মনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুর জিলা স্কুলে বিএনসিসি প্রমোশনপ্রাপ্ত ক্যাডেটদের র‍্যাঙ্ক ব্যাজ পরিধান

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে লালপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ

নাটোর লালপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে মাদ্রাসা শিক্ষার্থী নিহত, আহত ২

আপডেটের সময়: ০৩:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর উপজেলা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২০) নামে এক কওমি মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত শহীদুল ইসলাম লাকীর ছেলে এবং রওজাতুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর পবায় আশ্রয়কেন্দ্রের রাস্তার বেহাল অবস্থা: চরম দুর্ভোগে ১২টি পরিবার

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—উত্তর লালপুর গ্রামের বজলুর রহমানের ছেলে ইমরান (২০) এবং বালিতিতা গ্রামের নাজির হোসেনের ছেলে মনি (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল্লাহ, ইমরান ও মনি একটি মোটরসাইকেলে চড়ে গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘাত ঘটে। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয় এবং সঙ্গে থাকা অপর দুইজন আশঙ্কাজনকভাবে আহত হন।

আরও পড়ুনঃ  ফরিদপুরে হাসান শেখ হত্যাকান্ডে চারজনকে ‌ যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌ দিয়েছে আদালত ‌