
এন এস ফারুক (স্টাফ রিপোর্টার) রংপুর: রংপুরের তারাগঞ্জে ৯ বছর বয়সী শিশু মোঃ মারজান নিখোঁজ হয়েছে। গত ৪ সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। দীর্ঘদিন ধরে একমাত্র সন্তানকে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্বজনেরা। নিখোঁজ মারজান উপজেলার ইকরচালী মাটিয়ালপাড়া গ্রামের মোঃ শফিকুল ইসলাম ও মোছাঃ মর্জিনা বেগম দম্পতির সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় মারজান। এরপর থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ
ঘটনায় তারাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে (জিডি নম্বর: ৭২০, তারিখ: ১৫/০৯/২০২৬)। সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ কোনো সহৃদয় ব্যক্তি শিশু মারজানের সন্ধান বা কোনো তথ্য পেয়ে থাকলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য পরিবার ও পুলিশের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হচ্ছে: তারাগঞ্জ থানা ডিউটি অফিসার: 01320-131464 শিশুর দাদা: 01705-058403
প্রতিবেদকের নাম 




















