Dhaka ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার দীঘিনালায় বৌদ্ধ বিহারে ২দিনব্যাপী ৩৪তম কঠিন চীবর দান অনুষ্ঠিত যুব সমাজের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে জিটি গ্রুপের মতবিনিময় সভা: প্রধান অতিথি প্রতিমন্ত্রী পুতুল ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্যের প্রতিবাদে ভেদরগঞ্জে বিএনপির বিক্ষোভ ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা: সভাপতি – আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: নীলফামারীতে ১৬৫ পিচ ইয়াবা উদ্ধার, আটক ২

রাব্বি রহমান, নীলফামারী: নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৬৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) পুলিশ মিডিয়া সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, রবিবার (১৯ এপ্রিল) নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল, অফিসার ইনচার্জ মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের পঞ্চপুকুর থেকে কচুকাটা গামী সড়কের খুদিটারী আবুলের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  লালপুরে পৃথক অভিযানে অনলাইন জুয়া ও হ্যাকিং চক্রের ৬ সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার

অভিযানকালে আটক করা হয়— মোঃ রুবেল ইসলাম (২৮) ও মোঃ রাব্বী ইসলাম (২৬) নামের দুই যুবককে। তারা উভয়েই নীলফামারী সদর উপজেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

তল্লাশীকালে রুবেল ইসলামের কাছ থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫৫০ টাকা এবং রাব্বী ইসলামের কাছ থেকে ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪২০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার মোট পরিমাণ ১৬৫ পিচ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৬ হাজার টাকা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: নীলফামারীতে ১৬৫ পিচ ইয়াবা উদ্ধার, আটক ২

আপডেটের সময়: ০২:১৪:১০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী: নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১৬৫ পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) পুলিশ মিডিয়া সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, রবিবার (১৯ এপ্রিল) নীলফামারীর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল, অফিসার ইনচার্জ মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের পঞ্চপুকুর থেকে কচুকাটা গামী সড়কের খুদিটারী আবুলের মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

আরও পড়ুনঃ  জামালপুরের বকশিগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

অভিযানকালে আটক করা হয়— মোঃ রুবেল ইসলাম (২৮) ও মোঃ রাব্বী ইসলাম (২৬) নামের দুই যুবককে। তারা উভয়েই নীলফামারী সদর উপজেলার বাসিন্দা।

আরও পড়ুনঃ  রাজশাহীর গোদাগাড়ীতে ঝোপের পাশ থেকে ২ কেজি হেরোইন উদ্ধার