Dhaka ০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার দীঘিনালায় বৌদ্ধ বিহারে ২দিনব্যাপী ৩৪তম কঠিন চীবর দান অনুষ্ঠিত যুব সমাজের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে জিটি গ্রুপের মতবিনিময় সভা: প্রধান অতিথি প্রতিমন্ত্রী পুতুল ডামুড্যায় কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে বক্তব্যের প্রতিবাদে ভেদরগঞ্জে বিএনপির বিক্ষোভ ইপিজেড থানা কমিউনিটি পুলিশিং কমিটি ঘোষণা: সভাপতি – আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান ফরিদপুরের নগরকান্দায় চরযশোরদী ইউনিয়নে লটারির মাধ্যমে নারী কর্মী নিয়োগ পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১৬ সময় দেখুন

অপু দাস,রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মোঃ প্রিভেল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) এসআরবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই অংশ হিসেবে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৮টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দল জানতে পারে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড এলাকায় অবৈধ মাদকদ্রব্য সংগ্রহের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  ভালুকায় সেলুন ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ঘাতক আটক

এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন এসআরবির সদস্যরা। অভিযানে ঘটনাস্থল থেকে মোঃ প্রিভেল ইসলাম (২৮) নামে ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুনচক এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ নাজমুল হক।এ সময় গ্রেপ্তার ব্যক্তির হেফাজতে থাকা ২৮ কেজি গাঁজা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোনগুলো জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ, মাদক কারবারিদের শনাক্ত এবং অপরাধ নিয়ন্ত্রণে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে সংস্থাটির পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মানবপাচার ইয়াবা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আপডেটের সময়: ১২:৫৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

অপু দাস,রাজশাহী ব্যুরো: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ মোঃ প্রিভেল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) এসআরবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই অংশ হিসেবে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারীসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় এমন অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
এরই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৮টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির আভিযানিক দল জানতে পারে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড এলাকায় অবৈধ মাদকদ্রব্য সংগ্রহের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন।

আরও পড়ুনঃ  মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ