Dhaka ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পিরোজপুরে বিছানায় গৃহবধূর মরদেহ, ঘরের মালামাল লুট সৈয়দপুরে আগাম আলু ও সবজি চাষে ব্যস্ত কৃষক ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা দিনাজপুরে ৩১ পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি হিলিতে নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ সরিষাবাড়িতে প্রয়াত উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিবের রবিবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন বরিশালে নিত্যপণ্যের দোকানে অনিয়ম, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ

মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিবের রবিবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

মোঃ সাইদুল ইসলাম তানভীর,মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেন চৌধুরীর নিয়মিত কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বৃহস্পতিবার অফিস শেষ করে চলে যাওয়ার পর তিনি রবিবার ইউনিয়ন পরিষদে অফিস করেন না। ফলে রবিবার বিভিন্ন প্রয়োজনে ইউনিয়ন পরিষদে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; সরেজমিনে দেখা যায় আজ রবিবার (৪ অক্টোবর) নিয়মিতভাবেই রবিবার তাকে অফিসে পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। এ কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও সাধারণ মানুষের সেবা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন ঘটছে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরে ৩১ পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি

অভিযোগের বিষয়ে সচিব তোফাজ্জল হোসেন চৌধুরীর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বাসায় আছি, অসুস্থ।” এ কথা বলার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে তার সঙ্গে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয়দের প্রশ্ন, অসুস্থতার কারণে যদি তিনি কর্মস্থলে উপস্থিত না হয়ে থাকেন, তাহলে নিয়মিতভাবে রবিবারে অনুপস্থিত থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে রয়েছে কি না। একজন ইউনিয়ন পরিষদের সচিবের কর্মস্থলে উপস্থিতি সাধারণ মানুষের বিভিন্ন সেবা পাওয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সুজন বৈদ্যকারের পাশে জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম

স্থানীয়রা আরও জানান, ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে আসেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মস্থলে না থাকলে অনেক সময় তাদের ফিরে যেতে হয় এবং পরবর্তী দিনে আবার পরিষদে আসতে হয়। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে সচিবের নিয়মিত উপস্থিতি ও অনুপস্থিতির বিষয়টি অফিসের উপস্থিতি রেজিস্টার, ছুটির নথি এবং সংশ্লিষ্ট দাপ্তরিক কাগজপত্র যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
তবে সচিব তোফাজ্জল হোসেন চৌধুরী ফোনে অসুস্থতার কারণে বাসায় থাকার কথা জানিয়েছেন। তার বক্তব্যের বিস্তারিত জানা সম্ভব হয়নি, কারণ ফোনে কথা বলার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন এবং পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

আরও পড়ুনঃ  সৈয়দপুরে আগাম আলু ও সবজি চাষে ব্যস্ত কৃষক
Tag :
জনপ্রিয় পোস্ট

পিরোজপুরে বিছানায় গৃহবধূর মরদেহ, ঘরের মালামাল লুট

মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিবের রবিবারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

আপডেটের সময়: ০৫:১৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

মোঃ সাইদুল ইসলাম তানভীর,মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সচিব তোফাজ্জল হোসেন চৌধুরীর নিয়মিত কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বৃহস্পতিবার অফিস শেষ করে চলে যাওয়ার পর তিনি রবিবার ইউনিয়ন পরিষদে অফিস করেন না। ফলে রবিবার বিভিন্ন প্রয়োজনে ইউনিয়ন পরিষদে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; সরেজমিনে দেখা যায় আজ রবিবার (৪ অক্টোবর) নিয়মিতভাবেই রবিবার তাকে অফিসে পাওয়া যায় না বলে অভিযোগ রয়েছে। এ কারণে পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও সাধারণ মানুষের সেবা গ্রহণে কোনো ধরনের বিঘ্ন ঘটছে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরে ৩১ পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি

অভিযোগের বিষয়ে সচিব তোফাজ্জল হোসেন চৌধুরীর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি বাসায় আছি, অসুস্থ।” এ কথা বলার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে তার সঙ্গে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয়দের প্রশ্ন, অসুস্থতার কারণে যদি তিনি কর্মস্থলে উপস্থিত না হয়ে থাকেন, তাহলে নিয়মিতভাবে রবিবারে অনুপস্থিত থাকার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে রয়েছে কি না। একজন ইউনিয়ন পরিষদের সচিবের কর্মস্থলে উপস্থিতি সাধারণ মানুষের বিভিন্ন সেবা পাওয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  খাগড়াছড়িতে ৩ মাস মেয়াদি ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্থানীয়রা আরও জানান, ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে অনেক মানুষ দূর-দূরান্ত থেকে আসেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মস্থলে না থাকলে অনেক সময় তাদের ফিরে যেতে হয় এবং পরবর্তী দিনে আবার পরিষদে আসতে হয়। এতে সাধারণ মানুষের সময় ও অর্থ দুটোই ব্যয় হয়। এ বিষয়ে সদর ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে সচিবের নিয়মিত উপস্থিতি ও অনুপস্থিতির বিষয়টি অফিসের উপস্থিতি রেজিস্টার, ছুটির নথি এবং সংশ্লিষ্ট দাপ্তরিক কাগজপত্র যাচাই করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
তবে সচিব তোফাজ্জল হোসেন চৌধুরী ফোনে অসুস্থতার কারণে বাসায় থাকার কথা জানিয়েছেন। তার বক্তব্যের বিস্তারিত জানা সম্ভব হয়নি, কারণ ফোনে কথা বলার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করেন এবং পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান