
আব্দুর রাজ্জাক সরকার ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. বাদল মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শামীম (৩৮) নামে অপর এক অভিযুক্ত পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ভোর ৪টা ৪৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নম্বর হরিনাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ক্রোড়গাছা (হরিরামপুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বাদল মন্ডলের দক্ষিণ দুয়ারি টিনশেড বসতবাড়ির একটি কক্ষে গাঁজা ক্রয়-বিক্রয়ের অভিযোগে অভিযান চালিয়ে তাকে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অপর অভিযুক্ত শামীম কৌশলে পালিয়ে যান।
পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার বাদল মন্ডল মৃত তৈয়ব আলী মন্ডলের ছেলে। পলাতক শামীম মো. দুদু হাজীর ছেলে। তাদের উভয়ের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোড়গাছা (হরিরামপুর) এলাকায়। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে মামলা করা হয়েছে। মামলার নম্বর ৪৭। পুলিশ সূত্রে উল্লেখিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রতিবেদকের নাম 


















