
মোঃ আলমগীর হোসাইন,কুড়িগ্রাম: দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্ভোগ ও নানা অভিযোগে আলোচিত ফুলবাড়ী সমাজসেবা অফিস ২২/মে২০২৬ (শুক্রবার পরিদর্শন করেছেন মাননীয় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। সেবাগ্রহীতাদের অভিযোগের প্রেক্ষিতে তিনি সরেজমিনে অফিসের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে এমপি ড. আতিক মুজাহিদ জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারি অফিস জনগণের সেবার জন্য, তাই সেবাগ্রহীতাদের যেন কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার হতে না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
এসময় তিনি অফিসে উপস্থিত বিভিন্ন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলেন এবং তাদের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই দীর্ঘসূত্রতা, অসহযোগিতা ও অনিয়মের বিষয়ে অভিযোগ তুলে ধরেন।সংসদ সদস্য স্পষ্টভাবে জানান, মানুষের সেবা নিশ্চিত করতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্টদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 



















