
মুহাম্মদ নেজাম উদ্দিন বিশেষ প্রতিনিধি চট্রগ্রাম:-
বাংলার জমিনে মাইজভান্ডারি ত্বরিকার মহান প্রবর্তক হুজুর গাউসুল আযম শাহসূফী মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক.) এর দ্বিশত বেলাদত বার্ষিকী উপলক্ষে ‘জেয়ারতে খোলাফায়ে গাউসুল আযম মাইজভান্ডারি (ক.) কাফেলা’ ২৪শে অক্টোবর, শনিবার বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে শুভাগমন করেন।
গাউসুল আযম মাইজভান্ডারির প্রথম ও প্রধান খলিফা আয়নায়ে গাউসুল আযম হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর মাজার শরীফ জেয়ারতের উদ্দেশ্যে কাফেলার আগমন উপলক্ষে চরণদ্বীপ দরবার শরীফের আওলাদদের যৌথ উদ্দ্যেগে চরণদ্বীপ দরবার শরীফ শাহী ময়দানে ‘মাইজভান্ডারি মাহফিল’ অনুষ্ঠিত হয়।
এতে মেহমান হিসেবে তাশরিফ আনেন আওলাদে রাসূল (দ.), আওলাদে গাউসুল আযম মাইজভান্ডারি (ক.), সাজ্জাদানশীন-এ দরবারে গাউসুল আযম মাইজভান্ডারী শাহজাদা সৈয়দ হোসাইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভান্ডারি (ম.), শাহজাদা সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি (ম.)।
এতে সভাপতিত্ব করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। মাহফিলে আরো উপস্থিত ছিলেন চরণদ্বীপ দরবার শরীফের সম্মানিত আওলাদ শাহজাদা শেখ আবু মুহাম্মদ দিদারুল হক ফারুকী, শাহজাদা মাওলানা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী, শাহজাদা শেখ মুহাম্মদ ফারুক মিয়া (ফারুক), শাহজাদা মুহাম্মদ নুরুল হুদা ফারুকী (আকিব)।
শাহজাদা মুহাম্মদ সানাউল্লাহ ফারুকীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন নুরুল আতাহার বিল্লাহ কানুন সুলতানপুরী, ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন মোহাম্মদ হোসাইন ফরহাদাবাদী, হাওলা দরবার শরীফের আওলাদ মঈনুল কুদ্দুস আকবরী, শাহজাদা মুহাম্মদ মনসুর উল্লাহ সুলতানপুরী, ডা: মেজবাহ উদ্দিন শওকতসহ বিভিন্ন দরবারের আওলাদ, প্রতিনিধি ও আশেকানবৃন্দ।
এতে আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদাচ্ছের, সমাজসেবক মজিবত উল্লাহ মজুসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবক ও সম্মানিত ব্যাক্তিবর্গ। মাহফিল শেষে দু’আ ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রতিবেদকের নাম 


















