Dhaka ০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা: (ডিএসসিসি) প্রশাসক ১৭ বছরে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি ইরানে প্রতীকী জেল খাঁচায় বন্দি ডনাল্ড ট্রাম্প! ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫, আশঙ্কাজনক ৩ কাশিমপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট ​গোয়াইনঘাটে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) জরিপ কার্যক্রম পরিচালিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় এক যুবককে নিজ বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে ২০২৫ সালের দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬

গ্রেপ্তারকৃতরা হলেন— লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও উত্তর লালপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৫২), লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও লালপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন আহম্মেদ ওরফে আগুন (২২) এবং উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী ও রামকৃষ্ণপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৫)।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে চারটার দিকে লালপুর থানার একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তাঁদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় বৈদ্যুতিক জেনারেটরের সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেকোরেটর শ্রমিকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত চার আসামিকে শনিবার (২৪ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত

লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে ২০২৫ সালের দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও র‌্যাব সদস্যসহ আটক ৬

গ্রেপ্তারকৃতরা হলেন— লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪৫), লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও উত্তর লালপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মোঃ শরিফুল ইসলাম (৫২), লালপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও লালপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমন আহম্মেদ ওরফে আগুন (২২) এবং উপজেলা আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী ও রামকৃষ্ণপুর গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে মোঃ হাফিজুর রহমান (৩৫)।

আরও পড়ুনঃ  চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে চারটার দিকে লালপুর থানার একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে তাঁদের ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ৮, ১২ ও ১৩ ধারায় রুজুকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুনঃ  লুটেরা ও চাঁদাবাজদের জন্য জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র-জনতা: ডা. শফিকুর রহমান