Dhaka ১০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন দক্ষিণ কেরানীগঞ্জে তিন কন্যার পর সাগর মোল্লার ঘরে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম ​ রায়পুরে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমের উদ্বোধন, দক্ষতা উন্নয়নে গুরুত্ব লালপুর থানার ওসি মোঃ শফিকুল ইসলামকে নাটোর জেলা পুলিশের সম্মাননা প্রদান জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎ মান্দায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল এক মহল্লায় তিন মেয়র প্রার্থী নিয়ে গ্যাঁড়াকলে সমর্থকরা নির্মাণের নয় বছর তালাবদ্ধ বরিশাল শিশু হাসপাতাল সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক: বিরোধীদলীয় নেতা জামালপুরের বকশিগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় প্রবহমান বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ, ক্ষতিকর চায়না দুয়ারি জাল ও মাছ ধরার নানা সরঞ্জাম অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া খেয়াঘাট ও বাজিতপুর পূর্বপাড়া এলাকায় বড়াল নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ক্ষতিকর ও অবৈধভাবে স্থাপিত বাঁধ, বানা, ৩টি চায়না দুয়ারি জাল, ৫৮টি খলসুন এবং বাঁশ ও খুঁটি অপসারণ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব সরঞ্জাম জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আরও পড়ুনঃ  সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি

অভিযানকালে বাঁধ, চায়না দুয়ারি জাল ও খলসুনে আটকে থাকা তাজা মাছগুলো উদ্ধার করে বাঁশবাড়িয়া বাবুছ সালাম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়।

অভিযানের বিষয়ে বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, “প্রবহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া এবং নিষিদ্ধ জাল ব্যবহার করা মৎস্য আইনে স্পষ্ট দণ্ডনীয় অপরাধ। এ ধরনের বাঁধের কারণে মাছের স্বাভাবিক চলাচল ও প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়, যা জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে।”

আরও পড়ুনঃ  কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে প্রথম ইউনিটের দ্বিতীয় দফার বাড়তি ইউরেনিয়াম।

তিনি আরও জানান, নদী ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং মৎস্যসম্পদ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস

আপডেটের সময়: ০৭:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় প্রবহমান বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ, ক্ষতিকর চায়না দুয়ারি জাল ও মাছ ধরার নানা সরঞ্জাম অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাগাতিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া।

আরও পড়ুনঃ  সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি

উপজেলা মৎস্য দপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া খেয়াঘাট ও বাজিতপুর পূর্বপাড়া এলাকায় বড়াল নদীতে অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে ক্ষতিকর ও অবৈধভাবে স্থাপিত বাঁধ, বানা, ৩টি চায়না দুয়ারি জাল, ৫৮টি খলসুন এবং বাঁশ ও খুঁটি অপসারণ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব সরঞ্জাম জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

অভিযানকালে বাঁধ, চায়না দুয়ারি জাল ও খলসুনে আটকে থাকা তাজা মাছগুলো উদ্ধার করে বাঁশবাড়িয়া বাবুছ সালাম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দান করা হয়।

অভিযানের বিষয়ে বাগাতিপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, “প্রবহমান জলাশয়ে আড়াআড়ি বাঁধ দেওয়া এবং নিষিদ্ধ জাল ব্যবহার করা মৎস্য আইনে স্পষ্ট দণ্ডনীয় অপরাধ। এ ধরনের বাঁধের কারণে মাছের স্বাভাবিক চলাচল ও প্রাকৃতিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়, যা জলজ পরিবেশের ভারসাম্য নষ্ট করে।”

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন