Dhaka ০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ: জাল ও সরঞ্জাম আগুন দিয়ে ধ্বংস পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী নগরকান্দায় ৪৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইয়াকুবপুর শিক্ষা উন্নয়ন বৃত্তি ফাউন্ডেশন পরীক্ষা অনুষ্ঠিত চরণদ্বীপ দরবারে মাইজভান্ডারী কাফেলার শুভাগমন লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার ফুটপাতে দোকান বসালেই মালামাল ক্রোক, মামলা: (ডিএসসিসি) প্রশাসক ১৭ বছরে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হয়েছিল : আইজিপি ইরানে প্রতীকী জেল খাঁচায় বন্দি ডনাল্ড ট্রাম্প!

পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী

​মোঃ মামুনুর রশিদ, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে চার মাস আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পা ভেঙে পঙ্গুত্ববরণ করা অসহায় সিএনজিচালক আবু হাসানের চিকিৎসার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ‘সমৃদ্ধ শেরপুর-ধুনট’-এর আহ্বায়ক আসিফ সিরাজ রব্বানী।
আজ ​শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডুহরী গ্রামে অসুস্থ আবু হাসানের বাড়িতে যান স্থানীয় নেতাকর্মীরা। সেখানে আসিফ সিরাজ রব্বানীর পক্ষ থেকে চিকিৎসায় নগদ অর্থ তুলে দেওয়া হয়।
​পারিবারিক সূত্রে জানা যায়, পূর্ব গুয়াডুহরী গ্রামের তবিবর রহমানের ছেলে আবু হাসান পেশায় একজন সিএনজিচালক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তবে দীর্ঘমেয়াদী চিকিৎসা খরচের জোগান দিতে না পেরে অর্থাভাবে পূর্ণাঙ্গ চিকিৎসা না করিয়েই তাঁকে বাড়িতে ফিরিয়ে আনে পরিবার। এতদিন বিনা চিকিৎসায় শয্যাশায়ী অবস্থায় দিন কাটাচ্ছিলেন তিনি। বিষয়টি জানতে পেরে আসিফ সিরাজ রব্বানী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে তাৎক্ষণিক এই চিকিৎসা সহায়তার উদ্যোগ নেন।
​অর্থ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম টগর, ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুল কবির স্বরণ তালুকদার, যুবদল নেতা খাইরুল হাসান বিপ্লব ও তারিকুল ইসলাম টপিন এবং গোসাইবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​সহায়তা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন সিএনজিচালক আবু হাসান ও তাঁর স্বজনেরা। মানবিক এই উদ্যোগের জন্য তাঁরা আসিফ সিরাজ রব্বানীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য কামনায় দোয়া প্রার্থনা করেন।

আরও পড়ুনঃ  বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে অন্যতম শীর্ষ সস্ত্রাসী’ তালিকাভুক্ত বগার ৪ সহযোগী গ্রেপ্তার

পঙ্গু সিএনজি চালকের চিকিৎসার দায়িত্ব নিলেন বিসিবি পরিচালক আসিফ রব্বানী

আপডেটের সময়: ০৭:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬