
মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: কারাবন্দি চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সস্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ওয়াকিল হোসেন প্রকাশ বিহারি বগার ৪ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে খুলশী থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ ভোররাত ৩টার দিকে খুলশী থানার জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন জালালাবাদ হাউজিং সোসাইটি মৃত আলি আহম্মদের তিন ছেলে জসিম উদ্দিন (৩৭), আলম ও মো. কাশেম (৩৫) এবং আব্দুস ছালামের ছেলে মোস্তাক হোসেন রানা (২৫)। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে। অভিযানে গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে, গেল ১৮ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন ওয়াকিল হোসেন বগা। এসময় তিনি জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন
প্রতিবেদকের নাম 


















