Dhaka ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত শ্রীপুরে গহিন জঙ্গল থেকে চোলাই মদ উদ্ধার আটক- ৩ ধুনটে হতদরিদ্র বৃদ্ধ মহিলাদের ত্রাণ সহায়তা করলেন তৃতীয় লিঙ্গের সাবিনা চন্দনাইশের দোহাজারীতে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু হ্যালো ডিসির মানবিক উদ্যোগ: নতুন চাকরির নিয়োগপত্র পেয়ে বদলে গেল মুনিমের জীবন ১৮০ দিনের কর্মযজ্ঞকে স্বাগত, বাঁশখালীতে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি এম পি গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে ত্রান সহায়তা প্রদান সাগরে মাছ ধরতে গিয়ে মোরেলগঞ্জের জেলের মৃত্যু বনপাড়া বাইপাসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

তারাগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের বার্ষিক পরিদর্শন ও দিকনির্দেশনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৮৬ সময় দেখুন

এন এস ফারুক (স্টাফ রিপোর্টার)তারাগঞ্জ, (রংপুর) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রুহুল আমিন। আজ ১৮ আগস্ট ২০২৬ খ্রি. (মঙ্গলবার) তিনি এই আনুষ্ঠানিক পরিদর্শন সম্পন্ন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, ইকরচালী ইউনিয়ন পরিষদ, ইকরচালী ইউনিয়ন ভূমি অফিস, তারাগঞ্জ থানা ও থানার নির্মাণাধীন নতুন ভবন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় ঘুরে দেখেন। এ সময় তিনি কার্যালয়গুলোর সার্বিক দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র এবং সাধারণ মানুষের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। একই সাথে তিনি সরকারের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  দুর্গম পাহাড়ে সম্প্রীতির বার্তা: আলীকদমে ‘ম্রো সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন বলেন, “সরকারি সেবার মূল লক্ষ্যই হলো জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছতার সাথে সেবা পৌঁছে দেওয়া।” তিনি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান এবং কাজের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ভারতের স্বাধীনতা দিবসে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
Tag :
জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের স্মারকলিপিতে ‘অ্যাশেজ ব্যান্ডের’ কনসার্ট স্থগিত

তারাগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের বার্ষিক পরিদর্শন ও দিকনির্দেশনা

আপডেটের সময়: ০৮:২৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

এন এস ফারুক (স্টাফ রিপোর্টার)তারাগঞ্জ, (রংপুর) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, ইউনিয়ন পরিষদ ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রংপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রুহুল আমিন। আজ ১৮ আগস্ট ২০২৬ খ্রি. (মঙ্গলবার) তিনি এই আনুষ্ঠানিক পরিদর্শন সম্পন্ন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস, ইকরচালী ইউনিয়ন পরিষদ, ইকরচালী ইউনিয়ন ভূমি অফিস, তারাগঞ্জ থানা ও থানার নির্মাণাধীন নতুন ভবন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় ঘুরে দেখেন। এ সময় তিনি কার্যালয়গুলোর সার্বিক দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র এবং সাধারণ মানুষের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। একই সাথে তিনি সরকারের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  দুর্গম পাহাড়ে সম্প্রীতির বার্তা: আলীকদমে ‘ম্রো সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত

পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিন বলেন, “সরকারি সেবার মূল লক্ষ্যই হলো জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছতার সাথে সেবা পৌঁছে দেওয়া।” তিনি সেবার মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান এবং কাজের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি