Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীর পাকশীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১ অস্বাস্থ্যকর পরিবেশে কেক তৈরি, সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা ‘সংস্কৃতি ও শিক্ষাই জাতির মূল শক্তি’: রোমানা মাহমুদ পানছড়িতে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল লালপুর উপজেলা প্রেসক্লাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মান্দায় আওয়ামী ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্রসহ পিতা-পুত্র আটক মানুষ ইলিশ খায় নাকি ইলিশ মানুষ খায় চট্টগ্রামকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক বাঁশখালীতে এনামুল হকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন, মশারি বিতরণ

‘ডেঙ্গু ঠেকাতে ঘর থেকেই প্রতিরোধ গড়তে হবে: জেলা প্রশাসক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল কিংবা প্রশাসনের ওপর নির্ভর না করে ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর জোর দিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তার মতে, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের নিয়মিত সচেতনতা ও অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণের অন্যতম কার্যকর উপায়। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফরিদা খানম বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ হাসপাতাল থেকে নয়, শুরু করতে হবে পরিবার ও নিজেদের বসবাসের জায়গা থেকে। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা আশপাশে সামান্য পানি জমে থাকলেও সেখানে এডিস মশার প্রজনন হতে পারে। তাই প্রতিদিন অল্প সময় ব্যয় করে এসব স্থান পর্যবেক্ষণ এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা চা-রুটি নিয়ে ছুটে এলো শিশুকন্যা

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু অভিযান চালিয়ে বা একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে দীর্ঘমেয়াদে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জেলা প্রশাসক বলেন, পরিচ্ছন্নতাকে নিয়মিত চর্চায় পরিণত করতে হবে। প্রতিটি পরিবারকে ডেঙ্গু প্রতিরোধের প্রথম ধাপ হিসেবে দায়িত্ব নিতে হবে। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাধ্যমে সচেতনতার বার্তা পরিবার ও সমাজের অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে ফরিদা খানম বলেন, ডেঙ্গু প্রতিরোধে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিজেদের পাশাপাশি পরিবার, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করার আহ্বান জানান তিনি। একটি পরিবারের সচেতনতা ওই পরিবারের সদস্যদের এডিস মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ  সৎ ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকার কথাও তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি বলেন, সংবাদ, প্রতিবেদন ও বিভিন্ন প্রচারের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করা সম্ভব। এ বিষয়ে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  রোগ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবা গড়ছে বাংলাদেশ: ডা. জুবাইদা
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীর পাকশীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ১

‘ডেঙ্গু ঠেকাতে ঘর থেকেই প্রতিরোধ গড়তে হবে: জেলা প্রশাসক

আপডেটের সময়: ০৫:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল কিংবা প্রশাসনের ওপর নির্ভর না করে ঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর জোর দিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। তার মতে, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের নিয়মিত সচেতনতা ও অংশগ্রহণই ডেঙ্গু নিয়ন্ত্রণের অন্যতম কার্যকর উপায়। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ফরিদা খানম বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধ হাসপাতাল থেকে নয়, শুরু করতে হবে পরিবার ও নিজেদের বসবাসের জায়গা থেকে। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা আশপাশে সামান্য পানি জমে থাকলেও সেখানে এডিস মশার প্রজনন হতে পারে। তাই প্রতিদিন অল্প সময় ব্যয় করে এসব স্থান পর্যবেক্ষণ এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  তেলের দাম বাড়লেই ভাড়া বাড়ে কমলে আর কমে না