Dhaka ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা হাজার হাজার হেক্টর কৃষিজমিতে চাষ হবে না লালপুরে অনিয়মের দায়ে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, দোকানে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ মেঘের রাজ্যে পর্যটনের সম্ভাবনার মাঝেও শঙ্কা মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজধানীর গ্রীন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, তীব্র যানজট মোটরসাইকেলে শেয়ালের ধাক্কা, প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের রাজশাহীর বাগমারায় চোলাই মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

রাজধানীর গ্রীন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, তীব্র যানজট

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: রাজধানীর গ্রীন রোড ও সাইন্স ল্যাব এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এই মুহূর্তের মধ্যেই এই উত্তেজনা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রবিবার দুপুরে কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পরেই তা চরম আকার ধারণ করে। উভয় কলেজের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে আসে এবং একে অপরের দিকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে ওয়াশিং ফ্যাক্টরির মেশিনে কাটা পড়ে শিশু শ্রমিকের মৃত্যু

শিক্ষার্থীদের এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের কারণে আইডিয়াল কলেজের সামনের সড়ক থেকে শুরু করে পুরো এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। আকস্মিক এই সংঘর্ষের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকার যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। সাইন্স ল্যাব ও গ্রীন রোড কেন্দ্রিক সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ও যাত্রীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পর সড়কে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান
Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা

রাজধানীর গ্রীন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, তীব্র যানজট

আপডেটের সময়: ০৪:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আব্দুর রহমান মোল্লা, স্টাফ রিপোর্টার: রাজধানীর গ্রীন রোড ও সাইন্স ল্যাব এলাকায় তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এই মুহূর্তের মধ্যেই এই উত্তেজনা আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রবিবার দুপুরে কোনো একটি তুচ্ছ বিষয় নিয়ে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর কিছুক্ষণ পরেই তা চরম আকার ধারণ করে। উভয় কলেজের শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে আসে এবং একে অপরের দিকে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পর সড়কে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান

শিক্ষার্থীদের এই ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের কারণে আইডিয়াল কলেজের সামনের সড়ক থেকে শুরু করে পুরো এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। আকস্মিক এই সংঘর্ষের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকার যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। সাইন্স ল্যাব ও গ্রীন রোড কেন্দ্রিক সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট। আতঙ্কিত হয়ে সাধারণ মানুষ ও যাত্রীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন।

আরও পড়ুনঃ  জাসদ কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক